
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
রমজানে কুয়েতের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে দেশটির সিভিল সার্ভিস কমিশন। গতকাল বুধবার কমিশনের প্রধান ইসাম আল রুবাইয়ানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সরকারি দপ্তরগুলোতে কর্মঘণ্টা শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই এই সময়সীমার মধ্যে দপ্তরে উপস্থিত থাকতে হবে এবং সাড়ে ৪ ঘণ্টা কাজ করতে হবে।
এছাড়া সরকারি দপ্তরগুলোতে যারা সান্ধ্যকালীন শিফটে কাজ করেন, তাদের কর্মঘণ্টা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে সিভিল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে। সেই সঙ্গে বলা হয়েছে, সান্ধ্যকালীন কর্মকর্তা-কর্মীদের ১৫ মিনিটি ‘গ্রেস’ দেওয়া হবে। অর্থাৎ, কর্মীদেরকে ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে কর্মস্থলে হাজির থাকতে হবে।
ইসলামের তৃতীয় ভিত্তির নাম রোজা। তাই রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বিশেষভাবে পবিত্র মাস। এই মাসে ধার্মিক মুসলিমরা সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।