
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
কুয়েতের কারাগারে বর্তমানে সাড়ে ছয় হাজার বন্দী রয়েছে। এদের মধ্যে এক হাজার প্রবাসী রয়েছে যাদেরকে দেশে ফেরত পাঠানো হবে।
কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অফ কারেকশনাল ইনস্টিটিউশনসের পরিচালক ব্রিগেডিয়ার ফাহাদ আল ওবায়েদ স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতকে এসব তথ্য জানিয়েছেন।
সম্প্রতি আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৫৯৬ জন প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানায়, জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের নেতৃত্বে চলা এই অভিযানের লক্ষ্য হলো নিরাপত্তা জোরদার করা এবং সারা দেশে অবৈধ কার্যকলাপ মোকাবিলা করা।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য তাদের চলমান প্রচেষ্টার অংশ এই অভিযান।
মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।