Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সৌদি মেগাসিটি নিওমের পিছনে কত অপকর্ম!

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩৮
সৌদি মেগাসিটি নিওমের পিছনে কত অপকর্ম!

Advertisement

সৌদি আরবের নিওম মেগাসিটি প্রকল্পের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বর্ণবাদ, দুর্বৃত্তায়ন ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত বুধবার বিখ্যাত মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিওম নামের এই নতুন সৌদি মেগাসিটির জন্য বিনিয়োগ ধরা হয়েছে পাঁচ শ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার। প্রকল্পের সাথে জড়িতরা বলছেন, নতুন এই সিটি হবে নিউইয়র্ক নগরীর আয়তনের ৩৩ গুণ বড়। এর দৈর্ঘ্য হবে ১৭০ কিলোমিটার। মেগা সিটির একটি অংশ পানির ওপর ভাসবে। এখানে স্কি রিসর্টসহ নানা আয়োজন থাকবে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে নিওমের অস্ট্রেলিয়ান ব্যবস্থাপনা পরিচালক ওয়েন বোর্গের বিরুদ্ধে

Advertisement
Advertisement
Advertisement

বৈষম্যমূলক ও বর্ণবাদী মন্তব্য একাধিক অভিযোগ উঠেছে। বোর্গ এখানে মিডিয়ার দায়িত্বে আছেন। একটি ঘটনায় প্রকল্পের তিনজন কর্মী মারা যাওয়ার পরে বোর্গ বলেছিলেন, ‘যদি বেশ কিছু লোক মারাও যায় তাহলে বিষয়টি নিয়ে আমরা রবিবার রাতে মিটিং করব।’ এতটাই অসংবেদনশীল তিনি।

বোর্গ নিওমে কর্মরত দক্ষিণ এশীয় অভিবাসী শ্রমিকদের অভব্য ভাষায় গালি দেন। বলেন, ‘এ জন্যই শ্বেতাঙ্গ লোকেরা প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে’। মন্তব্যগুলো তিনি করেছেন টেলিফোনে আলাপের সময়। এই আলাপের অডিও ওয়াল স্ট্রিট জার্নালের হাতে এসেছে। শ্রমিকের মৃত্যুর বিষয়ে অন্য একটি আলাপে বোর্গ বলেছিলেন, “আপনি বোকামির জন্য কাউকে প্রশিক্ষণ দিতে পারেন না। এজন্য শ্বেতাঙ্গ পুরুষেরা গাছের শীর্ষে রয়েছে।”

nigeria

পাইপ পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে। আর একটি দেয়াল ধসে পড়ে মারা যান। প্রতিবেদনে বর্তমান ও সাবেক কর্মচারীদের উদ্ধৃত করে বলা হয়েছে, তৃতীয় কর্মীটি ভুলভাবে বিস্ফোরক রক্ষণাবেক্ষণের কারণে মারা যান। নিওমের সাবেক কর্মীরা বলছেন, একজন কালো মহিলা কর্মচারীকে বোর্গ ‘ব্ল্যাক শিট’ বলে গালি দেন। এজন্য মানব সম্পদ বিভাগ তাকে ডেকে পাঠায়। বোর্গ অবশ্য এ ধরনের কোনো মন্তব্য করার কথা অস্বীকার করেন। এক কর্মচারীর প্রশ্নের জবাবে বোর্গ ফিরতি মেসেজ পাঠিয়ে লেখেন, ‘আমি তোমাকে মিস করছি। তোমার নিতম্ব বেয়ন্সের চেয়েও ভালো।’ এই মেসেজে একটি চুম্বনের ইমোজিও ছিল।

এই ঘটনা সম্পর্কে একটি মিটিংয়ে বোর্গ বলেন, ‘ওই কালো কুত্তির সাথে আমি এমনটা করেছি।’ মিটিং-এর অডিও রেকর্ডিং পত্রিকাটির কাছে এসেছে। অন্যান্য অডিও ক্লিপ অনুসারে বোর্গ উপসাগরীয় অঞ্চলের নারীদের বিষয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। সাথে ছিল অশ্লীল রসিকতা। তিনি বলেন, ‘আমি সবাইকে দাসের মতো চালাই।’

বোর্গের এই অসাদাচরণ সম্পর্কে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বক্তব্যে নিওম কর্তৃপক্ষ বলেছে, কর্মক্ষেত্রে অনুপযুক্ত আচরণের প্রতি শূন্য সহনশীলতার দৃষ্টিভঙ্গি রয়েছে তাদের। ভুল কাজের অভিযোগ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে বোর্গের প্রতিনিধি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রতিবেদনে বলা হয়েছে যে নিওমের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি বিষয়ে তদন্ত করা হয়েছে। নিওমের ঊর্ধ্বতন নির্বাহীদের মধ্যে একজন হলেন আন্তোনি ভিভস। তিনি বার্সেলোনার সিটি হলে চাকরির সময় দুর্নীতির অভিযোগে স্পেনের একটি আদালতে ২০২১ সালে দোষী সাব্যস্ত হন। তিনি দোষ স্বীকার করেন এবং দুই বছরের কারাবাস থেকে রক্ষা পান।

সাবেক কর্মচারীদের মতে ভিভস নিওম থেকে পদত্যাগ করেছিলেন। কিন্তু আবার ফিরে আসতে রাজিও ছিলেন। সূত্রগুলি বলেছে, তার সাথে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে একটি সম্পর্ক আছে। কথিত আছে মোহাম্মদ বিন বলেছেন, ভিভস সৌদি আরবের মাটিতে কোনো অপরাধ না করলে তিনি ভিভসের অপরাধের বিষয়টি পরোয়া করেন না।

স্পেনের প্রসিকিউটররা এখন অন্য দুর্নীতির অভিযোগে ভিভসকে খুঁজছেন। অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও ন্যায়বিচারের বিকৃতির অভিযোগে প্রসিকিউটররা ভিভসের ছয় বছরের কারাদণ্ডের দাবি করছেন। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ভিভস।

নিওমের প্রধান নির্বাহী নাদমি আল-নাসর। তিনি একজন কঠোর ব্যবস্থাপক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনিও বলছেন, “আমি সবাইকে ক্রীতদাসের মতো চালাই।” এই কথার রেকর্ডও পত্রিকাটির হাতে এসেছে।

নিওম মেগাসিটি হলো যুবরাজ মহম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ কৌশলের একটি কেন্দ্রবিন্দু, যা এই আরব দেশটিকে তেল নির্ভরতা থেকে দূরে সরিয়ে অন্যত্র নিয়ে এসে বিশ্ব মঞ্চে সুনাম বাড়াতে পারে।

গত মে মাসে মিডল ইস্ট আই সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রিপোর্ট করেছিল। রিপোর্ট বলা হয়েছিল, সৌদি নিরাপত্তা কর্মকর্তাদের নিওশ মেগাসিটি প্রজেক্টের জন্য নির্ধারিত এলাকা থেকে উচ্ছেদ প্রতিরোধকারীদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

সৌদি সরকারের বিরুদ্ধে নিওমের জন্য পথ তৈরির জন্য কয়েক শতাব্দী ধরে তাঁবুতে বসবাসকারী হোয়েতাত উপজাতির সদস্যদের জোর করে বাস্তুচ্যুত করার অভিযোগ রয়েছে। ইউকে-ভিত্তিক আলকস্ট রাইটস গ্রুপের একটি প্রতিবেদনে বলা হয়েছে, উপজাতির অন্তত ৪৭ জন সদস্যকে উচ্ছেদ প্রতিরোধের জন্য গ্রেপ্তার বা আটক করা হয়েছে, যার মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়: সৌদি আরব
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।