
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
ওমানে রমজানের রোজার সময় প্রকাশ্য স্থানে খাওয়া বা পান করার দায়ে তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাবিয়ান ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওমানি পেনাল কোড বা দণ্ডবিধি অনুসারে এই শাস্তি দেওয়া হবে। রমজানের শেষ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে। সাধারণত আরব দেশগুলোর মত ওমানও প্রকাশ্যে রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে।
ওমানের আইনজীবী সালাহ খলিফা আল-মাকবালি জানান, রোজার সময় জনসমক্ষে খাবার বা পানীয় গ্রহণকারী ব্যক্তিদের সর্বনিম্ন ১০ দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেলের শাস্তি হতে পারে। ওমানি পেনাল কোডের ২৭৭ ধারা অনুসারে, রমজানের রোজার সময় ১৫ বছরের বেশি বয়সী মুসলিম এবং অমুসলিম উভয়েরই প্রকাশ্য স্থানে খাওয়া-দাওয়া নিষিদ্ধ। এই নিয়ম ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ওমানের সকল নাগরিক ও প্রবাসী বাসিন্দা এমনকি ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য।
আল-মাকবালি বলেন, ইসলামিক জীবনধারার অধীনে প্রকাশ্যে রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ। ওমানের মৌলিক আইন, বিশেষ করে অনুচ্ছেদ ২ ইসলামকে রাষ্ট্রধর্ম এবং ইসলামী আইনকে আইন প্রণয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করে থাকে। এজন্য দেশটিতে প্রকাশ্যে রোজা ভঙ্গ করাকে ইসলামের ফরজ বিধান এবং আইনের অবমাননা হিসেবে দেখা হয়।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।