
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
কুয়েতে পর্যাপ্ত খাদ্য সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্যিক কর্তৃপক্ষ এবং ভোক্তা সুরক্ষা বিভাগের খাদ্য নিরাপত্তা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন স্থানের খাদ্য গুদাম পরিদর্শন করছে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েত জানায়, শুওয়াইখ শিল্প এলাকায় খাদ্য গুদামগুলো পরিদর্শন সফরের সময় কুয়েতের ভোক্তা সুরক্ষা পরিচালক ফয়সাল আল-আনসারি বলেছেন, ভোক্তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ পর্যাপ্তভাবে মজুত করা হয়েছে।
আল-আনসারি আরও জানিয়েছেন, কর্মকর্তারা শুওয়াইখের পাইকারি বাজার পরিদর্শন করেছেন,
যা খাদ্য সরবরাহ শৃঙ্খলের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে, তারা খাদ্য কোম্পানির মালিকদের কাছ থেকে মূল্য নির্ধারণের প্রতিশ্রুতি পেয়েছেন।
এদিকে কুয়েতের বাণিজ্যিক নিয়ন্ত্রণ এবং ভোক্তা সুরক্ষা বিভাগের যৌথ কমিটির দলের প্রধান মুহাম্মদ আল-মুতাইরি দেশের খাদ্য পণ্যের কৌশলগত মজুতের নিরাপত্তা এবং প্রাপ্যতা নিশ্চিত করার কথা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।