
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
কুয়েতে শপিংয়ের সময় এক নারীর ভিডিও করায় এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, লোকটির বিরুদ্ধে অভিযোগের কোনো কারণ জানানো হয়নি। ঘটনাটি ঠিক কখন এবং কোথায় ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা হয়নি।
কুয়েতের সংবাদপত্র আল রাইয়ের খবর অনুযায়ী, ওই প্রবাসী তাঁর আশপাশের লোকজনকে ধোঁকা দিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলার ভান করছিলেন। কিন্তু একজন নারী ক্রেতা লক্ষ্য করেন যে, তিনি তাঁর ভিডিও করছেন।
ওই নারী তাঁর দিকে এগিয়ে যান এবং প্রবাসীর কাছ থেকে ফোন কেড়ে নেন। তিনি গ্যাজেটটি উদ্ধার করতে ছুটে যান। ঘটনাস্থলে উপস্থিত একজন কুয়েতি ব্যক্তি এগিয়ে এসে প্রবাসীর কাছ থেকে ফোন কেড়ে নেন। তিনি একজন আরবীয়।
ফোনের ফটো গ্যালারি পরীক্ষা করা হলে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি নারী এবং অন্যান্য ক্রেতাদের ভিডিও করেছেন। মার্কেটের প্রশাসন ঘটনাটি পুলিশকে অবহিত করে এবং অপরাধীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়।
কুয়েতের ৪.৯ মিলিয়ন জনসংখ্যার মধ্যে বর্তমানে ৩.৩ মিলিয়ন বিদেশি। সাম্প্রতিক বছরগুলোতে কুয়েত নাগরিকদের জন্য কর্মসংস্থান তৈরি, বিদেশি কর্মীদের প্রতিস্থাপন এবং দেশের জনসংখ্যার ভারসাম্যহীনতা মোকাবিলার প্রচেষ্টা জোরদার করেছে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।