
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হয়েছে রাইজঅনের বিশেষ আয়োজন ‘টি অ্যান্ড টক: এনডিআইএস এডিশন’।

রোববার ২৮ সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা শেয়ার, নেটওয়ার্কিং ও প্রতিবন্ধী সেবায় বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি উপস্থাপনের একটি মিলনমেলা।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিনা স্কানদারি, মোর্তেজা ইব্রাহিমি, আসমা আলম (কাশফি), শওরভ হোসেন, মো. ফেরদৌস সিদ্দিকী, প্রতিভা বরাল, আবু বকর সিদ্দিক, মো. রাশেদ তারেক, নাসরিন হাওলাদার, ড. কাজী আবু সাঈদ (লেকচারার), কামাল পাশা, ড. নুসরাত শিরমেন, মো. আশিফ ইকবাল ও তামান্না রহমান।

এ ছাড়াও, রাইজঅন পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের মধ্যে ছিলেন অংশগ্রহণকারী মাইকেল হেল, অংশগ্রহণকারীর কন্যা ডেনিস আলী, মুনির হুসনাইন, রাবিনা মুক্তান, ফারজানা চৌধুরী, আইশা বেগম, রুবাইয়াত ফারহা তাবিয়া ও জাওয়াদ সাত্তার।

বক্তারা তাদের আলোচনায় উল্লেখ করেন, ভিন্ন ভিন্ন পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রতিবন্ধী সেবায় নতুন দিগন্ত উন্মোচন করে। সহযোগিতামূলক উদ্যোগই পারে সবার জন্য একটি সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে।

রাইজঅন কর্তৃপক্ষ জানায়, এ আয়োজন কেবল শুরু। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে, যেখানে থাকবে নতুন ধারণা, অভিজ্ঞতা বিনিময় ও অনুপ্রেরণার সুযোগ।
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’
‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’
চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।