
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
দ্বীপে ঘুরার শখ হয়েছে এক নারীর। স্বামীকে বললেন সে কথা। তবে দ্বীপে তিনি ঘুরতে চান বিকিনি পরে। আর সেখানে থাকতে হবে নিরাপত্তাও। এসব শর্তের আবদার শুনে স্বামী আস্ত দ্বীপটাই কিনে ফেললেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট বলছে, অবশেষে সেই দ্বীপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সৌদি আল নাদাক নামের ২৬ বছর বয়সী ওই নারী। তাতে লেখেন, ‘বিকিনি পরে দ্বীপে ঘুরতে চেয়েছিলাম। আমার মিলিয়নিয়ার স্বামী পুরো দ্বীপটাই কিনে দিল।’
ব্রিটেনে জন্ম নেওয়া সৌদি দুবাইয়ের ব্যবসায়ী জামাল আল নাদাককে বিয়ে করেন। পেশায় গৃহিনী এই নারী দুবাইয়েই জামালের সঙ্গে ২০২১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
সামাজিক যোগাযোগামাধ্যম ইনস্টাগ্রামে ৩ লাখ ৩৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে সৌদির। প্রতি সপ্তাহে তিনি ভিডিও শেয়ার করেন। আর সেসব ভিডিওতে তিনি জানান, তাঁর মিলিয়নিয়ার স্বামী এই সপ্তাহে কী উপহার দিলেন।
প্রতিবারই তাঁর পেছনে স্বামী প্রায় ৫০ হাজার ডলার থেকে ১ লাখ ডলার পর্যন্ত খরচ করেন। সম্প্রতি এই দ্বীপ কেনার ব্যাপারে তিনি এক সাক্ষাৎকারে বলেন, তাঁর স্বামী ৫ কোটি ডলার দিয়ে দ্বীপটি কিনে দিয়েছেন।
কারণ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে সৌদি বলেন, ‘আমরা কোনো জায়গায় বিনিয়োগের চিন্তা করছিলাম। আমার স্বামী চেয়েছিল আমরা যেন নিরাপদ বোধ করি। এ কারণে সে আমাকে পুরো দ্বীপটিই কিনে দেয়।’
নিরাপত্তাজনিত কারণে দ্বীপের লোকেশন প্রকাশ করেনি এই দম্পতি। তবে এটি এশিয়ার কোথাও বলে জানায়।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।