
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয়। আর ৬ জন নেপাল ও ঘানার নাগরিক বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বাসটিতে ২৬ জন শ্রমিক ছিলেন। ভোরে কাজে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
সৌদিতে রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদে আসিরি সৌদি প্রেস এজেন্সিকে জানান, গত রোববার সকাল ছয়টার কিছু আগে মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।
এদিকে জেদ্দায় ভারতের কনস্যুলেট এই দুর্ঘটনায় ভারতীয় নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কনস্যুলেটের পক্ষ থেকে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ ঘটনায় শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে জয়শঙ্কর বলেন, ‘আমি ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে জেদ্দায় ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি।’
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’
‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’
চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।