Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

রমজানে মদিনায় চলবে বিশেষ শাটল বাস

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৪৪
রমজানে মদিনায় চলবে বিশেষ শাটল বাস

ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদের শহর সৌদি আরবের মদিনার কর্তৃপক্ষ রমজানের শুরুতে শাটল বাস পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। আগামী ১ মার্চ থেকে এই পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য, রোজার মাসে শহরের বাসিন্দা ও দর্শনার্থীদের চলাচল সহজ করা।

Advertisement

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, মদিনা বাস প্রকল্পটি আল সালাম এবং সাইয়্যেদ আল শুহাদা স্টেশন ব্যতীত দিনে ১৮ ঘন্টা নবীর মসজিদের রুটে চলবে। এটি সপ্তাহের ৭ দিনই চলবে বলে জানা যায়।

পরিষেবাটি যানজট কমিয়ে মসজিদের চারপাশে গতিশীলতা বাড়াতে, যানবাহন নির্গমন হ্রাস করে পথচারী-বান্ধব এলাকা সম্প্রসারণের মাধ্যমে একটি পরিষ্কার পরিবেশের প্রচারের জন্য ডিজাইন করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, গত বছর ২০ লাখ মানুষ এই পরিষেবাটি ব্যবহার করেছেন। এবার যাত্রী আরও বেড়ে যেতে পারে। এ কারণে বাসের পরিচালন সময় এবং থামার সময় বাড়ানো হবে।

Advertisement
Advertisement
Advertisement

সৌরবিদ্যুতে চলে এসব বাস। এটি মদিনা ডেভেলপমেন্ট অথরিটি প্রজেক্টের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

এসব বাস ১০৬টি স্টপ কভার করে। প্রতিটি স্টপেজ ডিসপ্লে স্ক্রিন, রুট ম্যাপ ও পরিষেবার সময়সূচী দিয়ে সজ্জিত। মসজিদ, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিংমল এবং স্বাস্থ্যসেবা সুবিধাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্টপেজ রাখা হয়েছে।

বিষয়: সৌদি আরবরমজান
ইসলাম
রমজান মাস
মদিনা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।