
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
সংযুক্ত আরব আমিরাতে পাঠক্রমে সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক শিক্ষা যুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি আজ সোমবার (৫ মে) এই তথ্য জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন যুগের এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্ডারগার্টেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে এআই বিষয়ে পাঠদান শুরু হবে। দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই তথ্য জানিয়েছেন।
রোববার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, 'আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বন করে শিশুদেরকে এআইয়ের আদ্যোপান্ত সম্পর্কে জানানো এবং একইসঙ্গে তাদেরকে এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্ক অবগত করা।'
দুবাইয়ের রাজপরিবারের ওই সদস্য বলেন, 'পুরনো আমল থেকে অনেকটাই ভিন্ন এই বর্তমান যুগে আমাদের দায়িত্ব হলো শিশুদেরকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখানো।’
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের অন্যতম সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থনীতি বড় আকারে অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এআইয়ের ওপর ভরসা রাখতে চায় আমিরাত।
২০১৭ সালে বিশ্বের প্রথম এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমিরাত। ইতিমধ্যে রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি।
ফেব্রুয়ারিতে আমিরাত ৩ হাজার থেকে ৫ হাজার কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডেটা সেন্টার নির্মাণের অঙ্গীকার করেছে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।