Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের দাবি প্রবাসীদের

প্রতিনিধি, কুয়ালালামপুর

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮: ৫৬
মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের দাবি প্রবাসীদের

মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে বাংলাদেশের কনস্যুলেট স্থাপনের মাধ্যমে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।

Advertisement

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন প্রবাসীরা।

বক্তারা বলেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় ১৫ লাখ প্রবাসীদের এ শ্রমবাজারে সেবা দেওয়া হচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে। পেনাং, জহুর, পাহাংসহ বাংলাদেশি অধ্যুষিত রাজ্যগুলোতে কনস্যুলেট স্থাপন করলে প্রবাসীরা দারুণভাবে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘৫ আগষ্ট পট পরিবর্তনে প্রবাসীদের দারুণ ভুমিকা রয়েছে।’

Advertisement
Advertisement
Advertisement

1000021272

মুখে মুখে নয়, প্রবাসীদের পাসপোর্টসহ অন্য সেবাপ্রাপ্তি সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আইয়ুব ভূঁইয়া বলেন, ‘গেল ১৫ বছরে সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশ এবং প্রবাসের সকল সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানাই আমি।’

সাংবাদিকদের ব্যাংকে কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন ‘সাংবাদিক পরিচয় দিয়ে যারা অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল তাদের অবস্থান এখন কাশিমপুর কারাগারে।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি মোস্তফা ইমরান রাজুর।

1000021254

যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, কমিউনিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি রফিক আহমদ খান, সাবেক প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সদস্য আশরাফুল মামুন, ছাত্র প্রতিনিধি বশির ইবনে জাফর।

কমিউনিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী মো. জাবেদ ও আইটিভি পরিচালক মইনুল ইসলাম তুন।

সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কাজী সালাউদ্দিন, নুরে সিদ্দীকী সুমন, মোহাম্মদ আরিফ ও আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।

বিষয়: মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিপ্রবাসীকনস্যুলেট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।