
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মো. সাইফুদ্দিন।
নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন–সিনিয়র সহসভাপতি আলী আসগর মিলন, সহসভাপতি সোহাগ আহম্মেদ ও শাহজাহান আলম, যুগ্ন সম্পাদক যুবায়ের রহমান, সাংগঠনিক সম্পাদক অপু রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ও মিডিয়া সম্পাদক বাপ্পী কুমার দাস।
এ ছাড়া নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সদ্য বিদায়ী সভাপতি হাজী আবদুল মোবিন ভূঁইয়া ও সাংবাদিক মোস্তফা ইমরান রাজুকে।

সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়া বিডিএফসি-মালয়েশিয়া দলের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডিএফসির এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কুয়ালালামপুরের চৌকিটে এস্টো হোটেলের হলরুমে বিদায়ী কমিটির সিনিয়র সহসভাপতি রাফিজ রহমান রাসেলের সভাপতিত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া সংগঠক যুবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ব্যবসায়ী সোহেল রানা, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি রফিক আহমদ খান, বিডিএফসির উপদেষ্টা সাংবাদিক মোস্তফা ইমরান রাজু, বিডিএফসির প্রতিষ্ঠাতা ফুটবলার ইকবাল হুসাইন তালুকদার, শাহজাহান আলম, বাপ্পী কুমার দাস, প্রবাসী ফুটবলার অপু রায়হান, ব্যবসায়ী জাকারিয়া, ফুটবলার মল্লিক, হোছেন প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত প্রবাসী খেলোয়াড়েরা হলেন–ইকবাল হুসাইন, সাইফুদ্দিন, আজগর মিলন, সুজন, সুমন, হুসাইন, অপু রায়হান, হৃদয়, মল্লিক, জনি ও রাসেল।

নতুন সভাপতি রাফিস রহমান রাসেল বলেন, বিডিএফসি মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের একমাত্র ফুটবল ক্লাব। প্রবাসে কর্মব্যস্ততার ফাঁকে খেলা চালিয়ে যান বাংলাদেশি অদম্য তরুণ খেলোয়াড়েরা। বিডিএফসি মালয়েশিয়া পরিচালিত হয় মালয়েশিয়ায় নিবন্ধিত প্রতিষ্ঠান বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের মাধ্যমে। এই প্রতিষ্ঠান বাংলাদেশি প্রবাসী খেলোয়াড়দের নিয়ে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ক্রিকেট টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে থাকে। বিডিএফসি মালয়েশিয়ার স্থানীয় ফুটবল টুর্নামেন্টগুলোতেও অংশ নেন।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।