
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের বৃহৎ মিলনমেলা ফোবানা সম্মেলন। ২০২৬ সালে ফোবানার সম্মেলন ৪০তম বর্ষে পদার্পণ করবে।
ফোবানা বর্তমানে দু্ই ভাগে বিভক্ত। ফোবানা একাংশের ৪০তম সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে। ৪–৬ সেপ্টেম্বর হলিডে ইন রিসোর্ট (৩০১১ মেইনগেট লেন, কিসিমি, ফ্লোরিডা ৩৪৭৪৭) এই সম্মেলন আয়োজন করা হবে।
সম্মেলনের আয়োজক বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা।
আয়োজনে সহযোগিতা করবে অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনকরপোরেটেড এবং সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনকরপোরেটেড।
৪০তম সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ও ব্যবসায়িক আলোচনা এবং সম্প্রদায় উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রবাসী ও আগ্রহীদের অংশগ্রহণের জন্য উন্মুক্ত এই সম্মেলনে সবাইকে উষ্ণভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।