
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
মধ্যপ্রাচ্যের প্রথম ভাসমান থানা নির্মিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আজ শনিবার দুবাই পুলিশের পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি ভাসমান স্মার্ট পুলিশ স্টেশন (এসপিএস) প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এর কার্যক্রম শুরু হওয়ার কথা ২০২৬ সালে। এই থানাটি নির্মাণে ব্যয় হচ্ছে ২০০ কোটি দিরহাম।
দুবাই পুলিশের জেনারেল কমান্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল আল তামিমি জানান, ওয়ার্ল্ড আইল্যান্ডসের কাছে নির্মিত হচ্ছে এই ভাসমান থানা। এখানে ফৌজদারি ও ট্রাফিক মামলাসহ ২৭টি প্রাথমিক পরিষেবা পাওয়া যাবে। সেইসঙ্গে থাকছে আরও ৩৩টি অতিরিক্ত পরিষেবা। এই থানায় ছয়টি ভাষায় পরিষেবাগুলো দেওয়া হবে। পরিষেবাগুলোর মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া জিনিসগুলি ফেরত দেওয়া এবং অনুমোদনের জন্য আবেদন নেওয়া ইত্যাদি।
সংশ্লিষ্টরা বলছেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের এই উদ্যোগ সাধারণ সরকারি প্রতিষ্ঠানে দর্শনার্থীর সংখ্যা হ্রাস করবে।
লেফটেন্যান্ট কর্নেল আল তামিমি বলেন, স্মার্ট ভাসমান পুলিশ স্টেশনটি উন্নত অবকাঠামোর উদাহরণ। এর নকশা সামুদ্রিক জীব রক্ষার প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।