Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সিডনিতে ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৫: ৩১
সিডনিতে ভিকারুননিসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকার ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (ভিএএইউএস) উদ্যোগে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫।

Advertisement

সম্প্রতি সিডনির ল্যান্টানা ভেন্যুসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর প্রধান সহযোগী ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস।

অনুষ্ঠানে প্রায় ১ হাজার ১০০ অতিথি এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত ও বাংলাদেশে থেকে আসা প্রায় ৪০০ প্রাক্তন ভিকারুননিসা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই গ্র্যান্ড রিইউনিয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘চেঞ্জ দ্য স্টোরি’ উদ্যোগের মাধ্যমে। যা নারীদের সম্মান, সমতা আর নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত একটি যুগান্তকারী কমিউনিটি উদ্যোগ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাইলেন্ট আর্ট অকশন, যেখানে সম্প্রতি একুশে পদক জয়ী বিখ্যাত বাংলাদেশি শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানার চিত্রকর্ম প্রদর্শিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

Viqarunnisa 2

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) ক্রিস মিন্সের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন ক্যাব্রামাট্টার সংসদ সদস্য ট্রি ভো। তার উপস্থিতি পুরো অনুষ্ঠানে বিশেষ মর্যাদা ও সম্মান যোগ করে। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও তার ভাই প্রতীক হাসানের মনোমুগ্ধকর লাইভ পরিবেশনা। পাশাপাশি VAAUS সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

ক্রিস মিন্স লিখিত বক্তব্যে বলেন, “গত ৮ বছর ধরে VAAUS অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটিকে সহযোগিতা করে আসছে, আর আজকের এই সন্ধ্যায় তারা নারী ও শিশু সুরক্ষার জন্য তহবিল সংগ্রহ করছে যা নিঃসন্দেহে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যেন উদারভাবে সহায়তা করেন এবং এই সুন্দর সন্ধ্যাটি উপভোগ করেন।”

‘চেঞ্জ দ্য স্টোরি’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো সহানুভূতি, মুক্ত সংলাপ ও কমিউনিটি সহযোগিতার মাধ্যমে পারিবারিক ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করা। এ উদ্যোগ থেকে সংগৃহীত তহবিল এএলও এনলাইটেন্ড উইমেন (ক্যানবেরা) এবং কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক (সিডনি)—এই দুই সংগঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ব্যয় করা হবে, যারা বহুজাতিক ও অভিবাসী নারীদের উন্নয়নে কাজ করে আসছে।

Viqarunnisa 3

এ ছাড়াও, VAAUS নতুন ভিকারুননিসা গ্র্যাজুয়েটদের জন্য অস্ট্রেলিয়াকেন্দ্রিক একটি মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছে যা ইতিমধ্যে ২০২৬ সালের আসন্ন উদ্যোগসমূহের সহায়তায় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করেছে। তাদের এই অব্যাহত প্রচেষ্টা আরও একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে দৃঢ় পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে।

VAAUS–এর সভাপতি ড. সুরঞ্জনা জেনিফার রহমান বলেন, “এই উদ্যোগ আমাদের অভিন্ন লক্ষ্য এবং সহানুভূতিকে বাস্তব কর্মে রূপ দেওয়াকে প্রতিফলিত করে।’

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি ভবিষ্যৎ গড়া, যেখানে প্রতিটি নারী নিজেকে সমর্থিত মনে করবে, প্রতিটি কণ্ঠস্বর শোনা হবে, আর প্রতিটি উদ্যোগ হয়ে উঠবে স্থায়ী পরিবর্তনের অংশ।”

গত সাত বছরে VAAUS ছোট একটি অ্যালমনাই সংগঠন থেকে বিকশিত হয়ে এখন অস্ট্রেলিয়ান চ্যারিটিজ অ্যান্ড নট-ফর-প্রফিটস কমিশনে (এসিএনসি) নিবন্ধিত একটি দাতব্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার রয়েছে ডিডাকটিবল গিফট রিসিপেন্ট (ডিজিআর) মর্যাদা। এই সময়ে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার ৬টি অঙ্গরাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মিলে ৪২ হাজার ডলারেরও বেশি অনুদান প্রদান করেছে। যা ব্যবহৃত হয়েছে দুর্যোগ সহায়তা, শিশুস্বাস্থ্য ও নারীদের কল্যাণমূলক কাজে।

Viqarunnisa 4

ভিএএইউএস গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫–এর টাইটেল স্পনসর হিসেবে ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস। এই অংশীদারত্ব পারস্পরিক বন্ধন, সহযোগিতা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক সুন্দর গল্প। দেশ-বিদেশে সরকারি অবকাঠামো, অফশোর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে, এআইএস মেরিন ইনভেস্টমেন্টস সবসময়ই এমন উদ্যোগকে পাশে থাকে যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। VAAUS–এর এই উদ্যোগ তারই এক উজ্জ্বল উদাহরণ, যা আগামী প্রজন্মের মনেও অনুপ্রেরণার আলো ছড়াবে।

প্রতিটি উদ্যোগ এবং গল্পের মাধ্যমে VAAUS প্রমাণ করে প্রকৃত শিক্ষা কেবল শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ফুঁটে ওঠে সেবা, সৌহার্দ্য ও ইতিবাচক পরিবর্তনের প্রতি অঙ্গীকারের মাধ্যমে। বিজ্ঞপ্তি

বিষয়: নিউ সাউথ ওয়েলসপ্রাক্তন শিক্ষার্থীভিকারুননিসামিলনমেলাসিডনিঅস্ট্রেলিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।