
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
শ্রম আইন লঙ্ঘন করায় ২২০ নিয়োগকর্তাকে শাস্তি দিয়েছে সৌদি আরব সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযুক্ত নিয়োগকর্তারা তৃতীয় পক্ষ হিসেবে গৃহকর্মী সেবা প্রদান করে, তাদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়ে এবং আগে থেকে সম্মতি নেওয়া হয়নি এমন কাজ করিয়ে সৌদি শ্রম আইন লঙ্ঘন করেছে।
সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, অভিযুক্ত নিয়োগকর্তাদের জরিমানা করা হয়েছে এবং তাদের নিয়োগের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২৫টি নিয়োগকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি ন্যূনতম শর্ত পূরণ না করা এবং বেশ কয়েকটি নিয়োগ বিধি লঙ্ঘনের অভিযোগে আরও ১১টি নিয়োগকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
গত আগস্টে সৌদি সরকার চুক্তিভিত্তিক শ্রমিকদের অধিকার রক্ষায় উল্লেখযোগ্য শ্রম আইন সংস্কারে অনুমোদন করেছে।
সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী বসবাস করে থাকেন। এর সংখ্যা আনুমানিক ২৫ লাখ।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।