
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (২২) নামে এক প্রবাসী মারা গেছেন। ৫ অক্টোবর (শনিবার) সৌদি আরবের রিয়াদে স্থানীয় দুপুরে মারা যান তিনি।
সিয়ামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের বড়বাড়িতে। তার বাবার সাম মো. আসুম উদ্দিন।
জানা গেছে, ২০২৩ সালের জুলাই মাসে সৌদি আরব যান সিয়াম। রিয়াদের একটি মাদ্রাসার ড্রাইভার হিসেবে কাজে গেলেও সেখানে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তিনি। শনিবার পানির মোটরের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়।
সিয়াম ছিলেন পরিবারের বড় সন্তান। সংসারের হাল ধরতেই সৌদি আরব যান। সিয়ামের বাবা আসুম উদ্দিনও এক সময় সৌদি আরবে ছিলেন। প্রবাস জীবন শেষ করে জুন মাসে দেশে ফেরেন। সিয়াম সৌদি আরবে যাওয়ার পর তিনি দেশে ফিরে আসেন। সিয়াম তার পরিবারের হাল ধরেন। তার আয়-রোজগার দিয়েই চলত পরিবার।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।