Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১২: ৩০
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

ইসলামি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে আগামী ৬ জুন, শুক্রবার। সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চলতি সপ্তাহে প্রকাশিত জ্যোতির্বিদ্যাগত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

দেশটির সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতে অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, ইসলামি চান্দ্র বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের সূচনা নির্দেশক নতুন চাঁদ আগামী ২৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে আগামী ৬ জুন হতে পারে ঈদুল আজহা।

অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইবরাহিম আল-জারওয়ান এই ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ২৭ মে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটে চাঁদ দেখা দেবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত তা দৃশ্যমান থাকবে। এর ফলে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা প্রবল।

Advertisement
Advertisement
Advertisement

জ্যোতির্বিদ্যাগত পূর্বাভাস সঠিক হলে, জিলহজ মাসের ৯ তারিখ পালিতব্য আরাফাতের দিন হবে ৫ জুন, বৃহস্পতিবার। এর পরদিন ৬ জুন, শুক্রবার ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাতের দিন ও ঈদুল আজহা উপলক্ষে জিলহজ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত (ইসলামি বর্ষ ১৪৪৫ হিজরি) ছুটি থাকবে।

অন্য ইসলামি উৎসবের মতো ঈদুল আজহার সঠিক তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল এবং এর ফলে ঘোষিত তারিখ একদিন পরিবর্তিতও হতে পারে। যদি ২৭ মে চাঁদ দেখা না যায়, তবে জিলহজ মাস শুরু হতে একদিন বিলম্ব হবে। অর্থাৎ, মাস শুরু হবে ২৯ মে। সে ক্ষেত্রে ঈদুল আজহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন, শনিবার উদ্‌যাপিত হবে।

ঈদুল আজহা ‘কোরবানির ঈদ’ বা ‘ত্যাগের উৎসব’ হিসেবেও পরিচিত। এই দিনটি হজরত ইবরাহিম (আ.)—এর পুত্রকে আল্লাহর আদেশে কোরবানি করার প্রস্তুতির ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এটি ছিল তাঁর বিশ্বাসের এক কঠিন পরীক্ষা, যা পরবর্তীতে আল্লাহর নির্দেশে একটি পশু কোরবানির মাধ্যমে সম্পন্ন হয়।

এই উৎসব নামাজ আদায়, পারিবারিক মিলনমেলা ও দাতব্য কাজের মাধ্যমে উদ্‌যাপিত হয়। এর মধ্যে পশু কোরবানি এবং সেই কোরবানির মাংস আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও দরিদ্রদের মধ্যে বিতরণ অন্যতম। এই উৎসবটি পবিত্র হজের সমাপ্তির সঙ্গেও সম্পর্কিত। হজ হলো বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের মক্কায় সম্পাদিত বার্ষিক তীর্থযাত্রা। ঈদুল আজহা ইসলামের দুটি প্রধান উৎসবের দ্বিতীয়টি; প্রথমটি হলো ঈদুল ফিতর, যা পবিত্র রমজান মাস শেষে উদ্‌যাপিত হয়।

বিষয়: সৌদি আরবঈদুল আজহাকোরবানিদোয়া-সুরাহজগালফ নিউজ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।