Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সুপারকারসে রোমাঞ্চ, শেষ রেসে ব্রক ফিনির জয়

নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ২৩: ৫২
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সুপারকারসে রোমাঞ্চ, শেষ রেসে ব্রক ফিনির জয়
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বৃষ্টিভেজা সার্ফার্স প্যারাডাইস স্ট্রিট সার্কিটে সামনে ব্রক ফিনির রেড বুল রেসিং কার। রোববার অনুষ্ঠিত সুপারকারস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রেসে জয়লাভ করেন তিনি। ছবি: সুপারকারসের ফেসবুক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে দেশটির অন্যতম জনপ্রিয় মোটরস্পোর্ট প্রতিযোগিতা ‘বুস্ট মোবাইল গোল্ড কোস্ট ৫০০’। দুই দিনের মূল প্রতিযোগিতায় গতকাল শনিবার চ্যাজ মোস্টার্ট এবং আজ রোববার ব্রক ফিনি জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের সুপারকারস চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই আরও জমে উঠেছে।

Advertisement

রোববার গোল্ড কোস্টের সার্ফার্স প্যারাডাইস স্ট্রিট সার্কিটে অনুষ্ঠিত ৮৫ ল্যাপের দ্বিতীয় রেসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেন রেড বুল অ্যাম্পল রেসিং দলের ব্রক ফিনি। শুরু থেকেই প্রতিযোগিতায় আধিপত্য বজায় রেখে দ্বিতীয় স্থানে থাকা ব্রোডি কোস্টেকিকে প্রায় সাত সেকেন্ডের ব্যবধানে পেছনে ফেলেন তিনি।

রেসে দ্বিতীয় স্থান অর্জন করেন শেল ভি-পাওয়ার রেসিং দলের ব্রোডি কোস্টেকি। তৃতীয় স্থানে রেস শেষ করেন শনিবারের বিজয়ী চ্যাজ মোস্টার্ট। তবে রোববারের রেসে পিট স্টপের সময় সম্ভাব্য নিয়মভঙ্গের অভিযোগে মোস্টার্টের ফলাফল তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এর আগে গতকাল শনিবার বৃষ্টিভেজা ট্র্যাকে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে প্রথম রেসে জয়লাভ করেন মোবিল ১ অপটাস রেসিং দলের চ্যাজ মোস্টার্ট। প্রতিকূল আবহাওয়া ও পিচ্ছিল সড়কের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

গোল্ড কোস্টের এই প্রতিযোগিতা শুধু রেস জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি ছিল ২০২৬ সালের সুপারকারস ফাইনালস সিরিজের প্রথম পর্ব। এই পর্বে পরবর্তী সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য চালকদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।

গোল্ড কোস্ট ৫০০ সুপারকারস চ্যাম্পিয়নশিপের রোববারের রেসে জয়লাভের পর দুই হাত তুলে বিজয় উদ্দ্‌যাপন করছেন অস্ট্রেলিয়ান রেসার ব্রক ফিনি। ২৫ অক্টোবর ২০২৬। ছবি: সুপারকারসের ফেসবুক
গোল্ড কোস্ট ৫০০ সুপারকারস চ্যাম্পিয়নশিপের রোববারের রেসে জয়লাভের পর দুই হাত তুলে বিজয় উদ্দ্‌যাপন করছেন অস্ট্রেলিয়ান রেসার ব্রক ফিনি। ২৫ অক্টোবর ২০২৬। ছবি: সুপারকারসের ফেসবুক

রোববারের রেসের শুরুতেই একাধিক গাড়ির সংঘর্ষ ও যান্ত্রিক সমস্যার কারণে প্রতিযোগিতায় নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। প্রথম ল্যাপেই অ্যান্টন ডি পাসকুয়ালে, কাই অ্যালেন ও জ্যাক লে ব্রকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়ির ক্ষয়ক্ষতি এবং ট্র্যাকে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের কারণে নিরাপত্তা গাড়ি নামাতে বাধ্য হয় আয়োজকেরা।

ফিলিপ আইল্যান্ডের শেষ মোটরসাইকেল রেস প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিলMotoGP-Facebook

পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শুরু হয় প্রতিযোগিতা। এরপর চালকদের মধ্যে অবস্থান ধরে রাখা এবং সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াই আরও তীব্র হয়ে ওঠে।

শেষ পর্যন্ত নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে অ্যান্টন ডি পাসকুয়ালে সেমিফাইনালের সপ্তম ও শেষ স্থানটি নিশ্চিত করেন। অন্যদিকে, রায়ান উড, কাই অ্যালেন এবং জ্যাক লে ব্রক চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েন।

গোল্ড কোস্টের প্রতিযোগিতা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ম্যাথিউ পেইন। তার সংগ্রহ ৩ হাজার ৩৭৬ পয়েন্ট। মাত্র চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রক ফিনি। তৃতীয় স্থানে থাকা ব্রোডি কোস্টেকির সংগ্রহ ৩ হাজার ৩২৫ পয়েন্ট।

ফলে পরবর্তী প্রতিযোগিতাগুলোতে শিরোপার লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শনিবার বৃষ্টিভেজা সার্ফার্স প্যারাডাইস স্ট্রিট সার্কিটে সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করেন চ্যাজ মোস্টার্ট। গোল্ড কোস্ট ৫০০-এর প্রথম রেসে জয়লাভ করেন তিনি। ছবি: সুপারকারসের ফেসবুক
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শনিবার বৃষ্টিভেজা সার্ফার্স প্যারাডাইস স্ট্রিট সার্কিটে সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করেন চ্যাজ মোস্টার্ট। গোল্ড কোস্ট ৫০০-এর প্রথম রেসে জয়লাভ করেন তিনি। ছবি: সুপারকারসের ফেসবুক

অস্ট্রেলিয়ার সুপারকারস চ্যাম্পিয়নশিপ দেশটির অন্যতম জনপ্রিয় মোটর রেসিং প্রতিযোগিতা। শক্তিশালী রেসিং কার, দ্রুতগতির প্রতিযোগিতা এবং অভিজ্ঞ চালকদের দক্ষতার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শক এই আয়োজন উপভোগ করেন।

বিশেষ করে গোল্ড কোস্টের সার্ফার্স প্যারাডাইসের সড়ককে অস্থায়ী রেসিং সার্কিটে রূপান্তর করে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি অস্ট্রেলিয়ার মোটরস্পোর্ট সংস্কৃতিতে বিশেষ গুরুত্ব বহন করে।

এবারের গোল্ড কোস্ট ৫০০ শেষ হওয়ার পর প্রতিযোগীদের পরবর্তী লক্ষ্য ভিক্টোরিয়ার স্যান্ডাউন সার্কিটে অনুষ্ঠিতব্য সেমিফাইনাল। সেখানে সাতজন চালক চ্যাম্পিয়নশিপের পরবর্তী ধাপে জায়গা করে নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

স্যান্ডাউনের সেমিফাইনাল শেষে চারজন চালক অ্যাডিলেডে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে শিরোপার জন্য লড়বেন। ফলে গোল্ড কোস্টের প্রতিযোগিতা শেষ হলেও অস্ট্রেলিয়ার সুপারকারস চ্যাম্পিয়নশিপের মূল আকর্ষণ এখনো বাকি।

বিষয়: অস্ট্রেলিয়াগাড়িপ্রতিযোগিতাফাইনালসেমিফাইনালচ্যাম্পিয়ন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।