Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে সমস্যা দেখছে না সৌদি আরব

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০০: ১৬
বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে সমস্যা দেখছে না সৌদি আরব

বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা দেখছে না সৌদি আরব।

Advertisement

বিতর্কিত প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যেই বিপক্ষ অবস্থান নিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা)। সবকিছু অবশ্য নির্ভর করছে ফিফার ওপর। ২০৩০ বিশ্বকাপের আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রথম তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ৪ বছর পর ২০৩৪ বিশ্বকাপের আসর এককভাবে আয়োজন করবে সৌদি আরব।

জেদ্দায় ফর্মুলা ওয়ান দেখতে গিয়ে সাংবাদিকদের ২০৩৪ বিশ্বকাপ নিয়ে সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল বলেন, ‘আমরা প্রস্তুত অথবা আমরা প্রস্তুত থাকব ইনশাল্লাহ। যদি ফিফা এই সিদ্ধান্ত নেয় এবং মনে করে সবার জন্য তা ভালো হবে। তাহলে আমরা খুশি মনে তা বাস্তবায়ন করব।’

গত বছরের ডিসেম্বরে ফিফা কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পায় সৌদি আরব। তবে এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর তোপের মুখেও পড়তে হয় তাদের। গত কয়েক বছরে খেলাধুলায় প্রচুর বিনিয়োগ করেছে সৌদি আরব। তবে ‘স্পোর্টসওয়াশিং’-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে, অভিযোগ করেছেন অনেকেই। সৌদি আরব অবশ্য সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলে দাবি তাদের।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপের জন্য ২০৩২ সালের মধ্যে ১৫টি স্টেডিয়াম নতুন করে নির্মাণ বা সংস্কার করবে সৌদি আরব। এতে কাজ করবে প্রচুর অভিবাসী শ্রমিক। গত মাসে আল-খোবারে আরামকো স্টেডিয়ামের নির্মাণস্থলে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। তাই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে তারা। এক্ষেত্রে পরামর্শ নিচ্ছে ২০২২ বিশ্বকাপ আয়োজন করা কাতারেরও।

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি ঘটনাকেই আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি। কী ভুল হয়েছে তা তদন্তে খতিয়ে দেখি। দুর্ভাগ্যবশত নির্মাণকাজে এমন দুর্ঘটনা ঘটে থাকে।’

২০২২ কাতার বিশ্বকাপে নিষিদ্ধ ছিল অ্যালকোহল। এ নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছিল কাতার ও ফিফা। কাতারের মতো সৌদি আরবও মুসলিম প্রধান দেশ। তবে ২০৩৪ বিশ্বকাপে অ্যালকোহল উন্মুক্ত থাকবে কি না তা এখনো নিশ্চিত নয়।

ক্রীড়ামন্ত্রী বলেন, ‘বর্তমান আইন অনুযায়ী, সৌদি আরবে অ্যালকোহল নিষিদ্ধ। ভবিষ্যতে এটি বদলাবে কি না আমরা জানি না। তবে আমাদের ক্রীড়া ইভেন্টগুলো আয়োজনে সেটা কোনো প্রভাব ফেলবে বলে আমি একেবারেই মনে করি না। এখন পর্যন্ত আমরা ১০০টিরও বেশি আন্তজার্তিক ইভেন্ট আয়োজন করেছি এবং আমাদের আতিথেয়তা-আয়োজন নিয়ে সবাই বেশ খুশি। সত্যি বলতে আমার কাছে এটা কোনো সমস্যা নয়। আশা করি, ভবিষ্যতেও হবে না।’

বিষয়: বিশ্বকাপসৌদি আরবখেলাফুটবলফিফাফুটবল বিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।