
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্সের (বিয়াম) ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের পেতালিং জায়া এলাকায় অবস্থিত ম্যাস ক্যাম্পাসের একটি হলরুমে প্রায় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
৫৬ সদস্য বিশিষ্ট কমিটিতে উসামা বিন আবদুল বারিকে সভাপতি, তারিফ আল রহমানকে সম্পাদক ও শাহ রাব্বি হাসান ফয়েজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বশির ইবনে জাফর।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক দাতো জামালুদ্দিন বিন নুন ও ডেপুটি ডিন ড. মুহা. নিজামুদ্দিন ইনামাদার।
দুই বিশেষ অতিথি তাদের বক্তব্যে বাংলাদেশি শিক্ষার্থীদের একতাবদ্ধ পথচলার ভূয়সী প্রশংসা এবং নিজেদের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা ব্যক্ত করেন।
তারা বলেন, ইতিপূর্বে তারা শিক্ষার্থীদের নিয়ে অনেক আয়োজন করেছেন তবে একসাথে একটি নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের এই একতাবদ্ধ হওয়া এবং পড়াশোনা ও এক্সট্রা কারিক্যুলার কর্মকাণ্ড নিয়ে এত চমৎকার আয়োজন কখনো দেখেননি।

সামনের সময়গুলোতেও বিয়ামের এই এগিয়ে চলার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট মুহা. মুইজুদ্দিন বিন মাজলান, উপদেষ্টা ইয়াসিন মিশু, ফাইজা হুমায়রা, নাইম উদ্দিন ও দেলোয়ার হোসাইন প্রমুখ।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।