Advertisement Banner

আগামী বছর ছুটি ২৮ দিন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আগামী বছর ছুটি ২৮ দিন
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম ছবি: বাসস

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।

আগামী বছর সব মিলিয়ে ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সম্পর্কিত