Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাত, আটক ১

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭: ২৫
পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে ছুরিকাঘাত, আটক ১

রাজধানীর ডেমরার বামইল এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়ির ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সোহাগ মিয়াকে আটক করে পুলিশ।

Advertisement

আজ বুধবার দুপুরে মাতাব্বর গলি এলাকার একটি ভাড়া বাসায় সোহাগ মিয়া এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করেন তার স্ত্রী মোরশেদা আক্তার ও শাশুড়ি সাহিদা বেগমকে।

আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, স্বামী-স্ত্রী দু’ জনই একটি পোশাক কারখানায় কাজ করেন। সংসারে পারিবারিক কলহ দীর্ঘদিনের, আর স্ত্রীকে নিয়ে সন্দেহ থেকেই প্রায়ই ঝগড়া হতো সোহাগের সঙ্গে।

বুধবার দুপুরেও একই বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে মোরশেদাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে সাহিদা বেগমও হামলার শিকার হন।

Advertisement
Advertisement
Advertisement

চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দু’ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। একই সময় হামলাকারী সোহাগকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রী পরকীয়ায় জড়িত–এমন সন্দেহ থেকেই তিনি এ হামলা চালান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বিষয়: রাজধানীছুরিকাঘাত
আটক
পুলিশ
হত্যা
পরকীয়া
হত্যাকাণ্ড
স্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”