Advertisement Banner

ঢাকার আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢাকার আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রোববার। সপ্তাহের প্রথম কর্মদিবস। আবহাওয়া অফিস বলছে, আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও ঢাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৫ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সম্পর্কিত