Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মিরাজের ৫ উইকেট, ঐতিহাসিক জয়ের আরও কাছে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০: ২০
মিরাজের ৫ উইকেট, ঐতিহাসিক জয়ের আরও কাছে বাংলাদেশ
ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

উইকেটে বোলারদের জন্য বলতে গেলে কিছু নেই বলেই ছিল শঙ্কা। তবে চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার লম্বা ব্যাটিং অর্ডার বাংলাদেশকে সেভাবে সমস্যায় ফেলতে পারেনি। ক্যামেরন গ্রিন একা লড়ে গেলেও মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেট স্বাগতিকদের বড় লিড নিতে দেয়নি। তাই ইতিহাস গড়া জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৫৭ রান।

Advertisement

গ্রিনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৮৪ রানে।

Advertisement
Advertisement
Advertisement

এই রান তাড়া করতে পারলে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার মাটিতে হবে সব ফরম্যাট মিলিয়েই প্রথম জয়।

বাংলাদেশকে এই মঞ্চে তুলে দিয়েছেন মিরাজ। প্রথম ইনিংসে মহাগুরুত্বপূর্ণ এক ফিফটি করেছিলেন ব্যাট হাতে। তবে মূল কাজ তো বোলিংয়ে। নিষ্প্রাণ উইকেটে বল হাতেও মিরাজ দেখিয়েছেন মুন্সিয়ানা।

বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন মিরাজচতুর্থ দিন সকালে ৩ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

গ্রিন ও এলেক্স কেয়ারির জুটির ওপর অনেকটাই নির্ভর করছিল ম্যাচের ভাগ্য। এই জুটি বিপদের কারণ হওয়ার আগেই তা ভাঙেন মিরাজ। কেয়ারিকে ৩০ রানের ফেরানোর পর একে একে বিউ ওয়েবস্টারকে (৫) টার্নিং ডেলিভারিতে করেন বোল্ড।

৩২ বলে ৮ রান করা অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের রক্ষণ দুর্গ ভেঙে তাকে শর্ট লেগে ক্যাচ দিতেও বাধ্য করেন মিরাজ। এরপর তাসকিন একটি উইকেট নেন। আর অন্যপ্রান্তে সেঞ্চুরি করা গ্রিনকে বোল্ড করেন হাসান মাহমুদ।

আর নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পাঁচ উইকেট পূরণ করেন মিরাজ। টেস্টে এই নিয়ে ১৫তম বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেটের দেখা পেয়েছেন অভিজ্ঞ এই অফ স্পিনার।

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”