Advertisement Banner

বোরকা না পরলে নারীদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ তালেবানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বোরকা না পরলে নারীদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ তালেবানের
আফগানিস্তানে বোরকা পরে রাস্তায় নারীরা। ছবি: রয়টার্স

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারী রোগী, সেবিকা ও কর্মীদের হাসপাতালে প্রবেশের আগে বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। এমএসএফ জানিয়েছে, তালেবানের জারি করা এই নির্দেশনা নারীদের চিকিৎসা গ্রহণের পথে বড় বাধা সৃষ্টি করেছে এবং জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে।

এমএসএফের আফগানিস্তান বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার সারা শাতো বলেন, এই নতুন বিধিনিষেধ নারীদের জীবনকে আরও কঠিন করে তুলেছে।

তবে তালেবান সরকারের এক মুখপাত্র এমএসএফের দাবি অস্বীকার করেছেন। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহলের উদ্বেগের পর কিছু এলাকায় বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে।

সম্পর্কিত