Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৩৬ বছর পর বিশ্বকাপে জয় স্কটল্যান্ডের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১: ১৯
৩৬ বছর পর বিশ্বকাপে জয় স্কটল্যান্ডের

২৮ বছর পর বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে এসেছে স্কটল্যান্ড। ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম। বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই হাইতিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ৩৬ বছর পর বিশ্বকাপে জয়—স্কটিশদের আনন্দটা তাই বাঁধ ভাঙাই।

Advertisement

১৯৯০ বিশ্বকাপে সুইডেনকে ২–১ গোলে হারিয়েছিল স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে আজকের ম্যাচটা অবশ্য হয়েছে সেয়ানে–সেয়ানে। হাইতির সুযোগ ছিল, কিন্তু দিনশেষে বিজয়ী দল স্কটল্যান্ডই। গোলের সুযোগ তৈরি করেও হাইতি ম্যাচটা জিততে পারেনি স্ট্রাইকারদের ব্যর্থতায়।

ম্যাচে আধিপত্য ছিল হাইতিরই। ছবি: রয়টার্স
ম্যাচে আধিপত্য ছিল হাইতিরই। ছবি: রয়টার্স

Advertisement
Advertisement
Advertisement

১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বে একটি ম্যাচও জিততে পারেনি স্কটল্যান্ড। সেবারও ব্রাজিলের গ্রুপে ছিল স্কটিশরা। ফ্রান্স বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে লড়েছিল স্কটল্যান্ড, হারের ব্যবধান ছিল ২–১। মজার ব্যাপার হচ্ছে, ১৯৯০ বিশ্বকাপেও ব্রাজিলের গ্রুপেই ছিল স্কটল্যান্ড। ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিল–স্কটল্যান্ড একই গ্রুপে। বিশ্বকাপে স্কটল্যান্ডের ব্রাজিল–যোগ লক্ষণীয়ই।

বিশ্বকাপে মোট ৯ বার খেলেছে স্কটল্যান্ড। প্রতিবারই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে দলটি। এবার গ্রুপ ‘সি’তে ব্রাজিল–মরক্কোর অন্যতম গ্রুপসঙ্গী তারা। আজ হাইতির বিপক্ষে জয়ে গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অব ৩২–এ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিল ও মরক্কো ড্র করায় এ মুহূর্তে গ্রুপের শীর্ষ দল স্কটল্যান্ড।

ম্যাচে অবশ্য হাইতিই তুলনামূলক ভালো ফুটবল খেলেছে। ১৯৭৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে নাম লিখিয়েছে হাইতি। সেবারও জয়শূন্যই ছিল হাইতি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট করারই খেসারত দিয়েছে হাইতি।

এই প্রথম স্কটল্যান্ড ও হাইতি মুখোমুখি হয়েছিল। খেলার ধারার বিপরীতে ২৮ মিনিটে গোল করে এগিয়ে যায় স্কটল্যান্ড। গোলটি আসে জন ম্যাকগিনের পা থেকে। গোল খেয়ে পিছিয়ে পড়েও আক্রমণে ঝাঁপিয়েছে হাইতি। তবে গোল করতে পারার ব্যর্থতারই খেসারত দিতে হয়েছে হাইতিকে।

বিষয়: স্কটল্যান্ডহাইতি২০২৬ বিশ্বকাপফুটবল বিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”