Advertisement Banner

ইসিতে কী নিয়ে আলোচনা করলেন মার্কিন রাষ্ট্রদূত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ইসিতে কী নিয়ে আলোচনা করলেন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: চরচা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের সার্বিক পরিবেশসহ নানা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন।

ইসি সচিব বলেন, “ভোট আমরা কীভাবে করছি, কীভাবে ভোট কাউন্ট করা হবে, কোথায় আসবে, রেফারেন্ডমের ব্যালটের সঙ্গে গণনার সঙ্গে সময়সীমা কত ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো জানতে চেয়েছে তিনি। আমি ওনাকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি সম্পর্কে, বলেছি সেটার একটা নমুনাও দেখিয়েছি।”

আখতার আহমেদ জানান, নির্বাচন সংক্রান্ত আচরণবিধি ও তা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কেও জানতে চাওয়া হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আপনার কোড অব কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে। আমরা বলেছি যে আমাদের এখানে কমপ্লেন ম্যানেজমেন্ট সেল আছে। আর আমাদের আসনগুলোর লেভেলে আপনার যে ইনকয়ারি কমিটি, ম্যাজিস্ট্রেট যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করে জিনিসগুলো সমন্বয় করা হচ্ছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, “ (ক্রিস্টেনসেন) আরেকটা জিনিস জানতে চাচ্ছিলেন, যে কোনো জায়গায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কারো কাছ থেকে কোনো ওভারডুয়িং (বাড়াবাড়ি) যে কোনো খবর আছে কি না। আমি বললাম যে দেখেন প্রাথমিকভাবে খবরগুলো আসে স্থানীয়ভাবে আমাদের এখানে যদি আসে, এমন কোনো কিছু আমাদের নলেজে নাই। যদি এটা হয়ে থেকে থাকে তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হয়েছে। আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন, তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারব।”

সম্পর্কিত