Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভবিষ্যতে গরিব থাকবে না, অর্থ জমানোর দরকার নেই: মাস্ক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৫: ১০
ভবিষ্যতে গরিব থাকবে না, অর্থ জমানোর দরকার নেই: মাস্ক

ধনকুবের ইলন মাস্ক বলেছেন, ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা নাও থাকতে পারে। তার মতে, ভবিষ্যতে তার ধারণা ইউনিভার্সেল হাই ইনকাম চালু হলে সঞ্চয় অপ্রাসঙ্গিক হয়ে যাবে।

Advertisement

স্থানীয় সময় বুধবার আমেরিকান আরেক ধনকুবের রে ডালিওর একটি এক্স পোস্টের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইউনিভার্সাল হাই ইনকাম হলো ইলন মাস্কের একটি ধারণা। এই ধারণায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স এতটাই বিপুল উৎপাদনশীলতা তৈরি করবে যে পণ্য ও পরিষেবা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, অভাব ও দারিদ্র্য দূর করবে, প্রত্যেকের উচ্চ জীবনযাত্রার মান প্রদান করবে, কার্যকরভাবে অর্থকে কম প্রাসঙ্গিক করে তুলবে।

মাস্ক আগেও বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের দ্রুত অগ্রগতি একসময় দারিদ্র্য দূর করবে এবং প্রচলিত কাজের প্রয়োজন কমিয়ে দেবে। তার ধারণা, এআই ও রোবটিক্স উৎপাদনশীলতা ব্যাপকভাবে বাড়ালে অর্থ একদিন অক্সিজেনের মতো সর্বজনীন হয়ে উঠবে অর্থাৎ কার্যত অপ্রাসঙ্গিক।

Advertisement
Advertisement
Advertisement

এক্স-এ ডালিওর বক্তব্যের প্রতিক্রিয়ায় মাস্ক লেখেন, “ ভবিষ্যতে দারিদ্র্য থাকবে না, তাই অর্থ সঞ্চয়েরও দরকার হবে না। তখন থাকবে ইউনিভার্সাল হাই ইনকাম।”

মাস্ক হবেন আরও ধনী, টেসলা দিচ্ছে ১ ট্রিলিয়ন ডলারelon musk

তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “দারিদ্র্য দূর করা মূলত একটি প্রযুক্তিগত সমস্যা। কিন্তু মানুষ খুব দ্রুত নতুন মানের সঙ্গে মানিয়ে নেয়। আপেক্ষিক দারিদ্র্য কমতে পারে, কিন্তু দারিদ্র্য মানসিকতা হয়তো থেকেই যাবে।”

আরেকজন লেখেন, “ইউনিভার্সাল ইনকাম থাকতে পারে, কিন্তু ‘ইউনিভার্সাল হাই ইনকাম’ কখনোই বাস্তব হবে না। কারণ ‘হাই’ কী—এই মানদণ্ড সময়ের সঙ্গে বদলায়। এক শতাব্দী আগে আমেরিকায় যে জীবনমানকে গ্রহণযোগ্য ধরা হতো, আজ তা দারিদ্র্য হিসেবে বিবেচিত।”

মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক অতিক্রম করেন ।

বিষয়: আমেরিকাতথ্যপ্রযুক্তিএআইবিশ্ব অর্থনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”