Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দুই শতাব্দীর মধ্যে প্রথমবার কোনো নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৫: ১৭
দুই শতাব্দীর মধ্যে প্রথমবার কোনো নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা
ক্রিস্টা পাইক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মার্কিন নারী। ছবি: রয়টার্স

তিন দশক আগে এক সহপাঠীকে হত্যার দায়ে দণ্ডিত হয়েছিলেন ক্রিস্টা পাইক নামের এক মার্কিন নারী। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্য দিয়ে দুই শতাব্দীর মধ্যে প্রথমবার কোনো নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার টেনেসির উদ্যোগ ব্যর্থ হলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

Advertisement

এই ঘটনার পর পাইকের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশন থেকে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। এরপর তার আইনজীবী বা টেনেসি অঙ্গরাজ্য কর্তৃপক্ষ কী আইনি পদক্ষেপ নিতে পারে, তা-ও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন এই আলোচিত মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াকে সমর্থন করেছে। মানবাধিকার বিশেষজ্ঞরা আগে থেকেই এই মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিলেন। তাদের যুক্তি ছিল, অপরাধের সময় পাইকের বয়স কম ছিল। এ ছাড়া শৈশবে যৌন নির্যাতনের শিকার হওয়ার ইতিহাস এবং চিকিৎসা না পাওয়া মানসিক অসুস্থতার বিষয়টিও তারা উল্লেখ করেন।

ইসরায়েলগামী উড়োজাহাজে পাইলটদের মারামারি, সৌদিতে জরুরি অবতরণflydubai

প্রক্রিয়া চলার সময় পাইকের আইনজীবীরা তাকে মৃত্যুদণ্ড দেওয়া বন্ধের আবেদন জানিয়ে একটি ফেডারেল আদালতে আবেদন করেন। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহৃত দুই সিরিঞ্জের রাসায়নিক পাইকের শরীরে প্রবেশ করানোর পরও তিনি জীবিত ছিলেন।

১৯৯৫ সালে টেনেসির নক্সভিলে ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে নির্যাতন ও পিটিয়ে হত্যার ঘটনায় পাইকের ভূমিকার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ঘটনার সময় পাইকের বয়স ছিল ১৮ বছর।

এর আগে গত মে মাসেও টেনেসিতে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা বন্ধ করে দেওয়া হয়েছিল। একাধিক হত্যার দায়ে দণ্ডিত ওই ব্যক্তিকে প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার জন্য উপযুক্ত শিরা খুঁজে না পাওয়ায় সেই প্রক্রিয়া বাতিল করা হয়।

বিষয়: যুক্তরাষ্ট্রনারীআইনমৃত্যুদণ্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”