Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আমি ফিরে এসেছি: জুলিয়ান অ্যাসাঞ্জ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৮
আমি ফিরে এসেছি: জুলিয়ান অ্যাসাঞ্জ
উইকিলিকসের অফিসিয়াল অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাসাঞ্জের একটি ম্যুরালের সামনে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে তার প্রত্যাবর্তনের বার্তা দেওয়া হয়। ছবি: এক্স

যুক্তরাজ্যের হেফাজত থেকে মুক্তি পাওয়ার দুই বছর পর আবারও প্রকাশ্যে ফিরছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা ও তথ্যপ্রকাশ বিষয়ক সক্রিয়কর্মী জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন সরকারের সাথে আইনি সমঝোতার পর দীর্ঘদিনের আড়াল ভেঙে তিনি সাধারণ জীবনে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) উইকিলিকসের অফিসিয়াল অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাসাঞ্জের একটি ম্যুরালের সামনে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে তার প্রত্যাবর্তনের বার্তা দেওয়া হয়। পরবর্তীতে অ্যাসাঞ্জ নিজে সেই পোস্টটি পুনরায় শেয়ার করে নিশ্চিত করেন যে, এটি বিগত আট বছরের মধ্যে তার ব্যক্তিগতভাবে লেখা প্রথম কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা। অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ জানিয়েছেন, তাদের এই নতুন পদক্ষেপ সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

অ্যাসাঞ্জ ও উইকিলিকসের উত্থান ঘটে ২০১০ সালে, যখন তারা ২০০৭ সালে বাগদাদে মার্কিন সামরিক বিমান হামলায় অন্তত ডজনখানেক সাধারণ মানুষ নিহতের গোপন ভিডিও প্রকাশ করে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেন। মার্কিন সামরিক নথি ও নথিপত্র ফাঁসের অভিযোগে চেলসি ম্যানিং গ্রেপ্তার হন এবং ২০১৩ সালে দণ্ডিত হন। যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে নথিপত্র ক্রয়ের ষড়যন্ত্রের অভিযোগে গোপনীয়তা আইনে মামলা দায়ের করে।

পরবর্তীতে ২০১২ সালে ইকুয়েডর তাকে রাজনৈতিক আশ্রয় দিলে তিনি লন্ডনে ইকুয়েডর দূতাবাসে দীর্ঘ সাত বছর অবস্থান করেন। ২০১৯ সালে ইকুয়েডরে সরকার পরিবর্তনের পর তার রাজনৈতিক আশ্রয় বাতিল করা হয় এবং ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে বেলমার্শ কারাগারে পাঠায়।

Advertisement
Advertisement
Advertisement

দীর্ঘ আইনি লড়াই ও বিশ্বজুড়ে মুক্তির দাবির মুখে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতায় পৌঁছান অ্যাসাঞ্জ। চুক্তির অধীনে তিনি মার্কিন সামরিক নথি অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের একটিমাত্র অপরাধ স্বীকার করেন, যার বিপরীতে ব্রিটেনে কারাবাসের মেয়াদকেই সাজা হিসেবে গণ্য করে তাকে মুক্তি দেওয়া হয়।

কারামুক্তির পর অ্যাসাঞ্জ ফ্রান্সের স্ট্রেনবার্গে ইউরোপীয় পরিষদের পার্লামেন্টারি অধিবেশনে বক্তব্য রাখেন এবং ২০২৫ সালে সিডনিতে ফিলিস্তিনপন্থীদের এক বিশাল সমাবেশে অংশগ্রহণ করেন। সর্বশেষ সোশ্যাল মিডিয়া বার্তার মাধ্যমে তিনি জনসম্মুখে তার পূর্ণাধীন দায়িত্ব নেওয়ার সময় এসেছে।

বিষয়: জুলিয়ান অ্যাসাঞ্জযুক্তরাষ্ট্রঅস্ট্রেলিয়াএক্সউইকিলিকস
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”