Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ১

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪০
অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ১

অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।

Advertisement

আজ শুক্রবার সিআইডি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, গত ৪ ডিসেম্বর রাজধানীর একটি বাসা থেকে নাদিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে ‘নাজনীন’ নামধারী এক প্রোফাইল যোগাযোগ করে। নিজেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্কের প্রতিনিধি বলে পরিচয় দেয় তিনি। বাড়িতে বসে পার্ট-টাইম কাজ করে আয় করার প্রলোভন দিলে ভুক্তভোগী সরল বিশ্বাসে যোগাযোগ চালিয়ে যান।

Advertisement
Advertisement
Advertisement

প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনের মতো ছোট কাজের বিনিময়ে বিকাশে ১৫০ থেকে ২০০ টাকা পাঠিয়ে আস্থা অর্জনের চেষ্টা করে প্রতারকরা। এরপর @upworkfrontdesk2013 নামের একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয় ভুক্তভগীকে। যেখানে ভুয়া সদস্যরা অনেক অর্থ উপার্জনের অভিনয় করে।

পরবর্তী ধাপে ‘বড় টাস্ক’-এর কথা বলে প্রতারকরা ভুক্তভোগীকে ‘ক্রিপটো অ্যাকাউন্ট’ খোলার জন্য দুই হাজার টাকা দিতে বলে। এরপর আরও বিনিয়োগ করলে টাকার পরিমাণ সাত হাজার হবে। যা পরবর্তীতে ক্যাশ আউট করা যাবে বলে জানায় চক্রটি।

অর্থ উত্তোলনের চেষ্টা করা হলে ভুক্তভোগীকে জানানো হয়,ক্যাশ আউট করার জন্য আরও ১৫,৮০০ টাকা দিতে হবে। পরবর্তীতে টাকা দেওয়া হলে, নতুন শর্ত, ভুয়া ব্যালেন্স সহ বড় লাভের লোভ দেখায় চক্রটি।

ঘটনার পরে লালবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী। পরবর্তীতে সিআইডির সিপিসি ইউনিট একজনকে গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়: সিআইডিপুলিশপ্রতারণাপুলিশ সুপারবিবৃতিঅনলাইন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”