Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কেনিয়ায় বিদ্যালয়ের হোস্টেলে আগুন, নিহত ১৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৯: ২৯
কেনিয়ায় বিদ্যালয়ের হোস্টেলে আগুন, নিহত ১৬

কেনিয়ার রিফট ভ্যালি অঞ্চলের মেয়েদের একটি মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আরও ৭৯ জন আহত হয়েছেন।

Advertisement

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা। বার্তাসংস্থা এ খবর জানিয়েছে।

শিক্ষামন্ত্রী জুলিয়াস ওগাম্বা জানান, পশ্চিম-মধ্য কেনিয়ার গিলগিল শহরের উতুমিশি গার্লস অ্যাকাডেমি সিনিয়র স্কুলে বুধবার মধ্যরাতের পর আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, আগুনে আরও ৭৯ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ৭১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্কুলটিতে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্রীরা পড়াশোনা করে।

আগুনের কারণ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী জুলিয়াস। তিনি বলেন, তদন্ত চলছে, তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement
Advertisement
Advertisement
ইরানের সঙ্গে সমঝোতার দাবি যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষাTrump 1

আল জাজিরা বলছে, কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। সরকারি তথ্য অনুযায়ী, শুধু ২০১৮ সালেই দেশটির সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৬০টির বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গবেষণায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে কঠোর শাস্তি ও খারাপ পরিবেশের প্রতিবাদে শিক্ষার্থীরাই এসব আগুন লাগিয়েছে।

২০২৪ সালে কেনিয়ার নিয়েরি কাউন্টির একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে আগুনে ২১ শিক্ষার্থীর মৃত্যু হয়। তবে সেই আগুনের কারণও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে ২০১৭ সালে নাইরোবির একটি স্কুলে আগুন লেগে ১০ শিক্ষার্থী মারা যায়। ওই ঘটনায় এক শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল।

বিষয়: আহতআগুননিহতকেনিয়াআগুনে পুড়ে মৃত্যুমাধ্যমিক বিদ্যালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”