Advertisement Banner

দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত করল এমিরেটস

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দুবাইয়ে সব ফ্লাইট স্থগিত করল এমিরেটস

মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন এমিরেটস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাইয়ে আসা-যাওয়া করা সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার এমিরেটসের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এয়ারলাইনটি জানিয়েছে, ‘অনুগ্রহপূর্বক বিমানবন্দরে যাবেন না।’

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রতিদিন ইরানের ড্রোন হামলা চললেও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোমবার আংশিকভাবে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছিল।

সম্পর্কিত