Advertisement Banner

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তরুণের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তরুণের
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আরাফাত (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর মোল্লা কলেজের ইউ-টার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরাফাত মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সীকান্দি গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় বসবাস করতেন।

নিহতের বাবা রুহুল আমিন জানান, আরাফাত গত বছর মুন্সিগঞ্জ সদর স্কুল থেকে এসএসসি পাস করার পর যাত্রাবাড়ী এলাকায় একটি মোবাইল এক্সেসরিজের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। শনিবার রাতে এক বন্ধুর মোটরসাইকেলে বের হলে মোল্লা কলেজের ইউ-টার্নের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে আরাফাত গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

রুহুল আমিন আরও জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত