Advertisement Banner

নির্বাচনকালীন সকল ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নির্বাচনকালীন সকল ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির
বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপিস্থিতি। ছবি: চরচা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরায় ধারণ করা সকল ভিডিও ফুটেজ সংরক্ষণে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, সেসব কেন্দ্রে ভোটের আগের দিন এবং ভোটের দিন ধারণকৃত সব ফুটেজ ভবিষ্যতে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এ ফুটেজগুলো সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপদে রাখা হবে।

ইসি আরও জানায়, ফুটেজ সংরক্ষণের জন্য প্রশাসনিক ব্যবস্থা দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সম্পর্কিত