চরচা ডেস্ক

বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রাষ্ট্রদূত করে পাঠাচ্ছে ভারত।
আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

প্রণয় ভার্মা বাংলাদেশে আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
ঢাকায় প্রণয় ভার্মার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিহারের সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নাম গণমাধ্যমে এসেছে।