Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৩: ১৮
৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত
ছবি:সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাত বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)।

Advertisement

আজ বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

Advertisement
Advertisement
Advertisement

ফাউন্ডেশনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং ফাউন্ডেশনের নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করলে দেখা গেছে, মোটরসাইকেলে আরোহী বা চালানোর সময় ২ হাজার ৯৫৮ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৩৭ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে, রাস্তা পারাপার বা রাস্তার পাশে হাঁটার সময় যানবাহনের ধাক্কায় পথচারী হিসেবে ২ হাজার ৮১২ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৩১ শতাংশ।

সড়ক দুর্ঘটনায় নিহত শিশু পথচারীদের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে তিন চাকার যানবাহনের কারণে, যা মোট মৃত্যুর ৪৫ দশমিক ১৯ শতাংশ।

সিলেটে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যাdeadbody

বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ ভারী যানবাহনের কারণে ১ হাজার ১২৬ শিশু পথচারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৪০ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে, প্রাইভেট কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের কারণে ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ১১ দশমিক ২৭ শতাংশ।

কোন ধরনের সড়কে শিশুদের মৃত্যু হয়েছে, তা বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রামীণ সড়কে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে। এসব সড়কে দুর্ঘটনায় ২ হাজার ৭১৩ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ০৭ শতাংশ।

আঞ্চলিক সড়কে ২ হাজার ৮২ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ২৬ দশমিক ১৪ শতাংশ। মহাসড়কে ১ হাজার ৯৭৪ শিশুর মৃত্যু হয়েছে, যা ২৪ দশমিক ৭৮ শতাংশ। আর শহরের সড়কে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৪ শিশুর, যা মোট মৃত্যুর ১৫ শতাংশ।

প্রতিবেদনে দেখা গেছে, দিনের বিভিন্ন সময়ের মধ্যে বিকেলে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ৬৩৪ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৩৩ দশমিক ০৭ শতাংশ। এ ছাড়া সকালে ২ হাজার ১৬৮ শিশুর (২৭ দশমিক ২২ শতাংশ), দুপুরে ১ হাজার ৮১৩ শিশুর (২২ দশমিক ৭৬ শতাংশ), রাতে ৫৯৮ শিশুর (৭ দশমিক ৫০ শতাংশ), সন্ধ্যায় ৫৪৬ শিশুর (৬ দশমিক ৮৫ শতাংশ) এবং ভোরে ২০৪ শিশুর (২ দশমিক ৫৬ শতাংশ) মৃত্যু হয়েছে।

বয়সভিত্তিক হিসাবে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ১৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের। এ বয়সী ৩ হাজার ৫৪৭ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৪৪ দশমিক ৫৪ শতাংশ। এ ছাড়া ৬ থেকে ১২ বছর বয়সী ২ হাজার ৮৮৪ শিশুর (৩৬ দশমিক ২১ শতাংশ) এবং শূন্য থেকে ৫ বছর বয়সী ১ হাজার ৫৩২ শিশুর (১৯ দশমিক ২৩ শতাংশ) মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বা সেখান থেকে ফেরার পথে ২ হাজার ৫১৩ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৩১ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া বাড়ির কাছের সড়কে খেলাধুলা করার সময় ৯৬২ শিশুর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ১২ দশমিক ০৮ শতাংশ।

শিশুমৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ)। এর মধ্যে রয়েছে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার উপযোগী সড়ক ও পরিবহন ব্যবস্থা না থাকা, নিরাপদে সড়ক ব্যবহারের বিষয়ে শিশুদের পর্যাপ্ত সচেতনতার অভাব এবং বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশিক্ষণের অভাব।

বিষয়: নিহতযানবাহনবিজ্ঞপ্তিবাসসড়ক দুর্ঘটনাশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”