Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চবিতে সিন্ডিকেট নিয়োগ ধামাচাপা দিতেই কি শিক্ষককে প্রক্টর অফিসে নেওয়া?

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২০: ১৯
চবিতে সিন্ডিকেট নিয়োগ ধামাচাপা দিতেই কি শিক্ষককে প্রক্টর অফিসে নেওয়া?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীত অবস্থান নেয়ার ঘটনার সূত্র ধরে ভর্তি পরীক্ষার কেন্দ্র থেকে চাকসুর প্রতিনিধিরা প্রক্টর অফিসে নিয়ে যান। এই ঘটনা সাম্প্রতিক সিন্ডিকেটে নিয়োগ অনুমোদনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা কি না এমন প্রশ্ন তুলছেন অনেকেই।

Advertisement

এদিকে সর্বশেষ ৫৬৫তম সিন্ডিকেট বৈঠকে (পদোন্নতি ব্যতীত) মোট ১০৫ জনের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে শিক্ষক ১৮ জন, তৃতীয় শ্রেণির ৩৩ জন, চতুর্থ শ্রেণির ৪৭ জন এবং কর্মকর্তা ৭ জন। এই নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছেন উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের কন্যা মাহিরা শামিম, ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংঘর্ষের ঘটনায় বিতর্কিত মন্তব্যের কারণে বহিষ্কৃত জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমির সিরাজুল ইসলাম সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি পেয়েছেন। এসব নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫৬৪তম সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী হাসান মোহাম্মদ রোমানের বেতন-ভাতা বন্ধ থাকলেও তিনি ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement
Advertisement
Advertisement

যদিও, জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের ধারাবাহিক প্রতিবাদ এবং নিজ বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করায় আইন বিভাগেই ক্লাস নেওয়া থেকে বিরত ছিলেন তিনি। সর্বশেষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন তাকে আইন অনুষদের প্রাঙ্গণ থেকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

যদিও, এর আগেও তিনি তিন দিন সর্বমোট চার দিন ভর্তি পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। এই শিক্ষকের বিরুদ্ধে মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি তদন্ত কমিটিতে তিনি দোষী সাব্যস্ত হওয়ায় তার বেতন-ভাতা বন্ধ করা হয়। আরেকটি তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত থাকলেও বর্তমানে আরেকটি তদন্ত কমিটি কাজ করছে।

চাকসুর এজিএস ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “এর আগেও ভিসি ও প্রোভিসি রোমানের সঙ্গে চেয়ার শেয়ার করেছিলেন। আমরা অতীত ঘটনার বিচার চেয়েছি, কিন্তু প্রশাসনের সদিচ্ছা দেখিনি। প্রশাসনের শেল্টারেই তিনি পরীক্ষার ডিউটি করছেন। একদিকে চাকসু ধাওয়া করছে, অন্যদিকে প্রশাসন দায়িত্ব দিচ্ছে এটা দ্বিচারিতা। এর পেছনে সাম্প্রতিক নিয়োগের কোনো যোগসূত্র আছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।”

চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা শিক্ষককে প্রক্টর অফিসে এনেছি, তাকে কোনো আঘাত বা হয়রানি করা হয়নি। বিষয়টি আইনগতভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল, তবে হাটহাজারী প্রশাসন মামলা নেয়নি। আইন বিভাগের ডিনের কাছে জানতে গিয়েছিলাম, এমন একজন শিক্ষককে কীভাবে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি বিষয়টি জেনে পালিয়ে হওয়ার চেষ্টা করলে, আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি। এভাবে দৌড়ানো এবং এসব পরিকল্পনা ছিল না আমাদের।"

আল নোমান আরও বলেন, "নিয়োগের বিষয়টা প্রশাসন দেখবে তারা বলছে তারা সুষ্টু ও নিরপেক্ষ নিয়োগ দিচ্ছে। তবে এর জন্য অবশ্যই প্রশাসনকে দায়বদ্ধতার মধ্যে আনা হবে। আর নিয়োগের বিষয়টা লুকানোর জন্য আমরা কেন করব এটা। এর আগেও আমরা এই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করেছি ও স্মারকলিপি দিয়েছি।”

শাখা ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান লিখেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় চাকসু'র ভিপি,জিএসের সম্মতি আছে এবং তাদের আদর্শিক বড় ভাইয়েরা নিয়োগ পেয়েছে তাই চুপচাপ, চাকসু থেকে অবৈধ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোন প্রতিবাদ ও বিবৃতি আসবেনা।"

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমি দায়িত্বে থাকাকালীন নিয়োগে কোনো অসৎ উপায় প্রমাণিত হলে আমি দায়িত্ব ছেড়ে দেব। কেউ যদি প্রমাণ করতে পারে আমি দুর্নীতি করেছি, তাহলে শিক্ষকতাও ছেড়ে দেব। যোগ্য ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হবে। আমাদের অনেক দপ্তর ও বিভাগে এখনো জনবল সংকট রয়েছে তাই এত লোক নিচ্ছি আমরা।"

এ বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, “ফিন্যান্স বিভাগে নিয়োগ বোর্ডে আমি নিজেই ছিলাম না, সেখানে এক্সপার্টরা ছিলেন। যোগ্যতা ও ভালো সিজিপিএ থাকলে যে কেউ নিয়োগ পাবে।”

বিষয়: চবিনিয়োগচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শিক্ষকসিন্ডিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”