Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

প্রশিক্ষণের পর পুরনো বই ধ্বংস করছে এআই প্রতিষ্ঠান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৫: ২৯
প্রশিক্ষণের পর পুরনো বই ধ্বংস করছে এআই প্রতিষ্ঠান
বই ধ্বংসের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছবি: রয়টার্স

নতুন ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পুরোনো ও ব্যবহৃত বই সংগ্রহ করে ধ্বংস করছে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘ফোর জিরো ফোর মিডিয়া’ সম্প্রতি এই গোপন প্রকল্পের তথ্য প্রকাশ করেছে।

Advertisement

ইন্টারনেট থেকে ডেটা নেওয়ার ক্ষেত্রে কপিরাইট জটিলতা ও আইনি ঝুঁকি এড়াতে এআই কোম্পানিগুলোর কাছে ছাপা বই বিক্রির এক নতুন ব্যবসা চালু হয়েছে। ব্যবসায়ীরা বাজার থেকে সংগৃহীত বইগুলোর বাঁধাই কেটে পাতা আলাদা করেন এবং মেশিনে স্ক্যান করে এআইয়ের ডেটা হিসেবে সংরক্ষণ করেন। এরপর মূল বইটি ধ্বংস করে ফেলে দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ইন্টারনেটে এআই-সৃষ্ট নিম্নমানের কনটেন্ট বেড়ে যাওয়ায় ২০২৩ সালে জেনারেটিভ এআই জনপ্রিয় হওয়ার আগের মানসম্মত ও মানুষের লেখা বইগুলোর চাহিদা এখন সবচেয়ে বেশি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, ‘আইএসবিএনডিবি’ নামের একটি সেবা একবারে ১০ লাখ বই সংগ্রহের প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে হাতে গোনা কয়েকটি কপি টিকে থাকা বিরল বইও অন্তর্ভুক্ত ছিল। দুই বছর আগে ‘ক্লড’ চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রপিক সাবেক গুগল বুকস কর্মকর্তা টম টারভিকে নিয়োগ দিয়ে বিপুল অর্থ ব্যয়ে বই কিনে এভাবে ধ্বংসের মাধ্যমে স্ক্যান করার কাজ শুরু করে।

Advertisement
Advertisement
Advertisement

এই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইলন মাস্ক উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি স্পেসএক্সের এআই দলকে যে কোনো বিরল বই মলাট না কেটে কষ্টকর উপায়ে হলেও স্ক্যান ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

নির্মাতাদের অধিকার সংস্থা ‘ফেয়ারলি ট্রেইন্ড’-এর প্রতিষ্ঠাতা এড নিউটন-রেক্স প্রশ্ন তোলেন, ব্যবহৃত বই কিনে বাণিজ্যিক এআইকে প্রশিক্ষণ দেওয়া নীতিগতভাবে ঠিক নয়, যা পরে মূল লেখকের সঙ্গেই প্রতিযোগিতা করবে। তিনি একে সংস্কৃতিকে গ্রাস করার প্রতীক বলে উল্লেখ করেন।

প্রযুক্তি কোম্পানি ফ্যাক্টরি এআইয়ের প্রধান নির্বাহী মাতান গ্রিনবার্গ সমালোচনা করে বলেন, ইতিহাস বই ধ্বংসকারীদের ভালোভাবে মনে রাখে না। গবেষক ফন্ট ই এস্পিও আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্লভ বইয়ের শেষ কপিটিও এভাবে হারিয়ে যেতে পারে। মানব সংস্কৃতির মূল দলিল ধ্বংস না করে সঠিক উপায়ে ডিজিটাল সংরক্ষণের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিষয়: বইএআইকৃত্রিম বুদ্ধিমত্তাইলোন মাস্ককপিরাইট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”