রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কলাবাগান থানা ও ধানমন্ডি থানা এ তথ্য নিশ্চিত করেছে।
কলাবাগান থানায় আটককৃত দুইজনকে নিয়ে আসা হয়েছে। তারা হলেন, মো.শামিমুর রহমান (৫৩) কামরুন্নাহার লিপি (৫০)।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক চরচাকে বলেন, “কলাবাগান বাস স্টপেজের ফুটওভার ব্রিজের নিচ থেকে দুজনকে আটক করা হয়। তাদের একজনের কাছে ৫টা এবং আরেকজনের কাছ থেকে ৩টা ককটেল উদ্ধার করা হয়। ককটেল মেরে পালিয়ে যাওয়ার সময় তাদের ধরা হয়েছে।”
ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রেজানুর রহমান চরচাকে বলেন, “দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি ককটেল পাওয়া গেছে। তবে তাদের নিয়ে এখনও অভিযান চলমান। অভিযান শেষে বিস্তারিত জানতে পারবেন।”