Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

গত ৩ নির্বাচনে দায়িত্বে থাকারা এবার পদায়ন পাচ্ছে না: প্রেস সচিব

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৮: ২৭
গত ৩ নির্বাচনে দায়িত্বে থাকারা এবার পদায়ন পাচ্ছে না: প্রেস সচিব

আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিরা আগামী ভোটের সময় দায়িত্ব পাবেন না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Advertisement

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার এক বৈঠকের বিষয়ে জানাতে সাংবাদিকদের সামনে আসেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা ও দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কোনো কর্মকর্তা (বিশেষ করে ডিসি, এডিসি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) গত তিনটি জাতীয় নির্বাচনে (রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে) কোনো ভূমিকায় জড়িত থাকলে, তারা এবারের নির্বাচনে পদায়ন পাবেন না। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “কর্মদক্ষতা, শারীরিক ফিটনেস, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের স্বচ্ছতা এবং পূর্বেকার পোস্টিং ও কোনো নেতিবাচক রিপোর্ট আছে কি না, এসব বিষয় যাচাই করে যোগ্যতম ব্যক্তিকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হবে।”

প্রেস সচিব বলেন, নিজ জেলায় বা শ্বশুরবাড়ি রয়েছে এমন কোনো এলাকায় পদায়ন হবে না। কোনো আত্মীয়স্বজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সেক্ষেত্রেও পদায়নের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে।”

সোশ্যাল মিডিয়া ও অপপ্রচার মোকাবিলার বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনকে বানচাল করার জন্য দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে ছড়ানো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেক নিউজ (বিশেষ করে এআই-জেনারেটেড ছবি ও ভিডিও) মোকাবিলায় জোর দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “কেন্দ্রীয় পর্যায়ে এবং উপজেলা পর্যন্ত বিস্তৃত সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি এবং ডিসইনফরমেশনের জন্য সেন্ট্রাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আইসিটি ও সংস্কৃতি মন্ত্রণালয়কে খুব দ্রুততার সঙ্গে ফ্যাক্ট চেকিং-এর ব্যবস্থা করার জন্য বলা হয়েছে, যাতে কোনো অপপ্রচার ছড়ানোর সঙ্গে সঙ্গেই তা ঠেকানো যায়।”

তিনি আরও বলেন, “যেহেতু বাংলাদেশে বেশিরভাগ ফেক নিউজ ফেসবুকের মাধ্যমে ছড়ায়, তাই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আরও নিবিড় আলোচনার জন্য বলা হয়েছে।”

বিষয়: প্রেস সচিবশফিকুল আলমনির্বাচনআওয়ামী লীগভোট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”