Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মালয়েশিয়া সীমান্তে অভিবাসীদের নিয়ে ডুবল নৌকা, রয়েছে বাংলাদেশিও

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৬: ৫৪
মালয়েশিয়া সীমান্তে অভিবাসীদের নিয়ে ডুবল নৌকা, রয়েছে বাংলাদেশিও

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শত শত মানুষ নিখোঁজ বলে জানিয়েছে মালয়েশিয়ার মেরিটাইম কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

রোববার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জন জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কেদাহ এবং পারলিসের মেরিটাইম কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা বলেন, “তিন দিন আগে মিয়ানমারের বুথিডং থেকে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করেছিল।”

Advertisement
Advertisement
Advertisement

রোমলি মুস্তাফা আরও বলেন, “সাগরে আরও ভুক্তভোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা কেদাহ পুলিশের প্রধান আদজলি আবু শাহের বরাত দিয়ে জানিয়েছে, লাঙ্কাউয়ির জলসীমায় উদ্ধার হওয়া জীবিতদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি রয়েছেন। উদ্ধার হওয়া মরদেহচি একজন রোহিঙ্গা নারীর।

আদজলিকে উদ্ধৃত করে বলা হয়েছে, মালয়েশিয়াগামী এই অভিবাসনপ্রত্যাশীরা প্রথমে একটি বড় জাহাজে উঠেছিল। কিন্তু তারা সীমান্তের কাছাকাছি আসার পরে কর্তৃপক্ষের নজর এড়াতে তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত হয়। যেখানে প্রতিটি নৌকায় প্রায় ১০০ জন লোক ছিল। তিনি আরও জানান, অন্য দুটি নৌকার অবস্থান জানা যায়নি। তবে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:
দূর্ঘটনা
মালয়েশিয়া
মৃতদেহ
নৌকাডুবি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”