আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)।
আজ শুক্রবার দুপুর ১২টায় কুয়াকাটায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।
প্রতিমন্ত্রী বলেন, কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি বরিশাল-কুয়াকাটা সড়ক চার লেন করার পরিকল্পনা রয়েছে।
জোনায়েদ সাকি আরও বলেন, বর্তমান সরকার সব কর্মকাণ্ড নিয়ে মাস্টারপ্ল্যান গ্রহণ করছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রতা কমবে।
মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।