চরচা ডেস্ক

নেটফ্লিক্স প্রস্তাব ফিরিয়ে নেওয়ায় হলিউডের স্টুডিও ওয়ার্নার ব্রোস ডিসকভারি এখন প্যারামাউন্ট স্কাইড্যান্সের মালিকানাধীন হতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্যারামাউন্ট অফার বাড়িয়ে দিলে ওয়ার্নার ব্রোস বোর্ড সেটিকে ‘সেরা অফার’ হিসেবে গ্রহণ করে।
এই চুক্তিটি প্রায় ১১১ বিলিয়ন ডলারে হতে পারে। এরআগে নেটফ্লিক্স ওয়ার্নার ব্রোস কেনার দৌড়ে এগিয়ে থাকলেও, শেষ পর্যন্ত তারা প্রস্তাবিত দাম বাড়াতে রাজি হয়নি। নেটফ্লিক্সের মতে, এত বেশি দামে চুক্তিটি তাদের জন্য লাভজনক হতো না।
এই চুক্তির ফলে এইচবিও ম্যাক্স, ফুড নেটওয়ার্ক এবং জনপ্রিয় সংবাদমাধ্যম সিএনএন প্যারামাউন্টের অধীনে চলে যাবে।
যদি এই চুক্তিটি আইনি অনুমোদন পায়, তবে প্যারামাউন্ট বিশ্বের শক্তিশালী মিডিয়া হাউজে পরিণত হবে। প্যারামাউন্টের কাছে আগে থেকেই নিকেলোডিয়ন, সিবিএস এবং কমেডি সেন্ট্রালের মতো ব্র্যান্ড রয়েছে। এখন ওয়ার্নার ব্রোসের বিশাল লাইব্রেরি যুক্ত হলে স্ট্রিমিং ও বিনোদন বাজারে তারা নেটফ্লিক্স বা ডিজনিকে ছারিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।