Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ওমানের উপকূলে তেলবাহী ট্যাংকারের ছড়িয়ে পড়া তেলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৭: ১৪
ওমানের উপকূলে তেলবাহী ট্যাংকারের ছড়িয়ে পড়া তেলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
ওমানের উপকূলের সমুদ্রপৃষ্ঠে তেল ভাসতে দেখা যাচ্ছে। ১০ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

ফুটো হয়ে যাওয়া একটি তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ তেল ওমানের উপকূলের দিকে আসতে শুরু করেছে বলে দেশটির পরিবেশ সংস্থা নিশ্চিত করেছে। কয়েক সপ্তাহ ধরে প্রায় নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ার পর এটি কয়েক বছরের মধ্যে বিশ্বের অন্যতম ভয়াবহ তেলদূষণের ঘটনায় পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পরিবেশ সংস্থাটি জানিয়েছে, তেলটি রাস মাদরাকা এলাকার প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উপকূল এবং মাসিরাহ দ্বীপে প্রভাব ফেলতে পারে।

রয়টার্সের সংগ্রহ করা স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে তেল ছড়িয়ে পড়া বিশেষজ্ঞ জন আমোস বলেছেন, বর্তমানে তেলের আস্তরণটি ২ হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সামুদ্রিক প্রকৃতি সংরক্ষণ এলাকা হুমকির মুখে

‘ক্যারোলিন বেজেঙ্গি’ নামের তেলবাহী ট্যাংকারটি আনুমানিক ৮ লাখ ব্যারেল রাশিয়ান তেল বহন করছিল এবং এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। জাহাজটি ৩০ জুন একটি এলাকায় আটকে যায়।

এটি এমন একটি দ্বীপের কাছে তেল ছড়াচ্ছে, যা ওমানের একটি সামুদ্রিক প্রকৃতি সংরক্ষণ এলাকার অংশ। সেখানে আরব সাগরের কুঁজওয়ালা তিমি এবং সোকোত্রা করমোর্যান্টসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রয়েছে।

ওমান উপসাগরে ডুবল ভারতীয় জাহাজ, বৈশ্বিক সাপ্লাই চেইনের সামনে নতুন হুমকিship blast

৮ জুন ইয়েমেনের উপকূলের কাছে জাহাজটি প্রথম সমস্যায় পড়ার কথা জানায়। সামুদ্রিক সূত্রগুলো জানিয়েছে, ঘটনাটি একটি বিস্ফোরণের মতো মনে হয়েছিল।

কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। তবে রাশিয়া থেকে ভারতে যাওয়ার পথে জাহাজটি দুটি আলাদা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল।

এপ্রিল মাসে এটি কৃষ্ণ সাগরের রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে যাত্রা শুরু করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ওই অঞ্চলটি একটি উত্তেজনাপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। রাশিয়ার তেল বহনকারী কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর জাহাজগুলোর ওপর ইউক্রেন হামলা চালিয়ে আসছে, আর ক্যারোলিন বেজেঙ্গিও ওই বহরের অংশ।

এরপর জাহাজটি মে মাসের শেষদিকে সুয়েজ খাল অতিক্রম করে। জাহাজটির গতিবিধির তথ্য অনুযায়ী, পরে এটি ইয়েমেনের পাশ দিয়ে যায়, যেখানে ইরানপন্থী হুতি যোদ্ধারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়েছে।

বীমাকারী ও বিশ্লেষকরা বলছেন, জাহাজ চলাচল ও তেল ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যুদ্ধ এবং নিষেধাজ্ঞাসংক্রান্ত জটিল নিয়মকানুন ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে আসন্ন বিপর্যয় ঠেকানোর কাজও আরও কঠিন হয়ে উঠতে পারে।

বিষয়: মৎস্যসম্পদপরিবেশ দূষণউপকূলজ্বালানি তেলপ্রকৃতিতেলপরিবেশওমান
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”