Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিশ্বনাথে সংঘবদ্ধ ‘ধর্ষণের’ অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫: ১৭
বিশ্বনাথে সংঘবদ্ধ ‘ধর্ষণের’ অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ‘ধর্ষণের’ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হলে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

গতকাল বুধবার সকালে ভুক্তভোগী নারী বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

অভিযুক্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার হায়াতেরগাঁও গ্রামের গয়াছ মিয়া গেদা ও সাইদুর রহমান, আলমনগরের আশিক মিয়া এবং বটতলার আমির আলী।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ আরও একজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি গয়াছ মিয়া গেদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তথ্য সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ভুক্তভোগী নারী সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে ছাতকে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশাচালক সাইদুর রহমান তাকে গন্তব্যে না নিয়ে কৌশলে বিশ্বনাথের আলমনগর গ্রামের মন্তাজ আলীর বাড়িতে নিয়ে যান। সেখানে চালক ও তার সহযোগীরা ওই নারীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন।

পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি গয়াছ মিয়া গেদাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, “সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে এবং প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে পুলিশের রেইড টিম কাজ করছে।”

বিষয়: মরদেহসিলেটজেলার খবরকুপিয়ে হত্যাঅপরাধ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”