Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আগামীকাল বাজেট ঘোষণা করবে পাকিস্তান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ২০: ১৬
আগামীকাল বাজেট ঘোষণা করবে পাকিস্তান

তীব্র অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তের বেড়াজালে পড়ে আগামীকাল শুক্রবার নতুন অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছে পাকিস্তান সরকার।

Advertisement

তবে বিভিন্ন অভ্যন্তরীণ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবারের বাজেটে দেশটির মধ্যবিত্ত শ্রেণী এবং নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর করের বোঝা আরও ভারী হতে চলেছে। এর বিপরীতে দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।

লাকসন ইনভেস্টমেন্টসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মুস্তফা পাশা পরিস্থিতি ব্যাখ্যা করে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সরকারের হাত আসলে বাঁধা এবং তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে আর্থিক ঘাটতি মেটানোকেই বেশি প্রাধান্য দিচ্ছে।

আগামী অর্থবছরের জন্য অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ১৭.১ ট্রিলিয়ন রুপি বা প্রায় ৬,১০০ কোটি ডলার মূল্যের একটি বাজেট প্রস্তাব করবেন। এই বাজেটে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরে ৪.১% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মে মাসে মূল্যস্ফীতি ১১.৭% থাকলেও, পুরো বছরের জন্য তা ৮.২%-এ নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ঋণ কর্মসূচির অংশ হিসেবে ঋণ পরিশোধ বাদে অন্তত ২% বাজেট উদ্বৃত্ত রাখার শর্তে আইএমএফের সাথে রাজি হয়েছে ইসলামাবাদ।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে কৃষি, খুচরা ব্যবসা এবং আবাসন খাতের মতো রাজনৈতিকভাবে প্রভাবশালী খাতগুলো করের আওতার বাইরে থেকে যাচ্ছে। ফলে জ্বালানি ও বিদ্যুতের বাড়তি দাম এবং করের মূল চাপটি এসে পড়বে নিয়মিত করদাতা ও চাকরিজীবী মধ্যবিত্ত শ্রেণীর ওপর।

পাবলিক ইকোনমিক্স গবেষক মাজহার ওয়াসিম মন্তব্য করেছেন, ঐতিহাসিকভাবেই পাকিস্তানে আইএমএফের কর্মসূচিগুলোকে জনপ্রিয়তাহীন সিদ্ধান্ত নেওয়ার রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

পাকিস্তানের অর্থনীতি যখন কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, ঠিক তখনই মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধের ধাক্কা এসে লেগেছে দেশটির গায়ে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে মূল্যস্ফীতি আবারও দুই অঙ্কের ঘরে পৌঁছে গেছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের প্রধান অর্থনীতিবিদ আহমদ মুবিন জানান, মধ্যপ্রাচ্যের জ্বালানি ও রেমিট্যান্সের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এই অঞ্চলে দীর্ঘমেয়াদি সংঘাতের ফলে এশিয়ার মধ্যে পাকিস্তানই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এর ফলে মে মাসে ব্যবসায়িক আত্মবিশ্বাস গত বছরের পর সর্বনিম্ন স্তরে নেমে গেছে এবং উৎপাদন খরচ গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিষয়: সরকারপাকিস্তানমুদ্রানীতিবাজেট
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”