Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১২: ৪৯
চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১ জন অবরুদ্ধ
চুয়েটে আন্দোলন অব্যাহত, উপাচার্যসহ ১১জন অবরুদ্ধ। ছবি: উইকিমিডিয়া কমনস

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিজ কার্যালয়ে গত ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমসহ ১১ জন।

Advertisement

উপাচার্য বদলের প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর থেকে আন্দোলনে থাকা সাধারণ শিক্ষার্থীরা গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপাচার্য ভবনে তালা দেয়। এতে উপাচার্যসহ ১২ জন সেখানে আটকা পড়েন। পরে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে রাতে সরিয়ে নেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

উপাচার্য শেখ শরীফুল আলম গতকাল সোমবার সকালে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের নিয়ে চুয়েট ক্যাম্পাসে আসেন এবং উপাচার্য কার্যালয়ে ঢোকেন।

কেন সরানো হচ্ছে সচিবালয়? নতুন পরিকল্পনা, ব্যয় ও যানজটের শঙ্কাSher E Bangla Nagar

আটকে পড়া উপাচার্য শেখ শরীফুল আলম আজ বেলা সাড়ে ১১টার দিকে চরচাকে বলেন, “আমরা ১১ জন এখানে আটকা আছি। পানি-বিদ্যুৎসহ সব ইউটিলিটি সার্ভিস বন্ধ থাকায় এখানে থাকা বেশিরভাগ লোকজন অসুস্থ বোধ করছেন।”

উপাচার্য আরও বলেন, ভবনে অবরুদ্ধ থাকাদের মধ্যে একজন রাতে অসুস্থ হয়ে পড়লে উনাকে অ্যাম্বুলেন্সে করে বাইরে নেয়া হয়।

উপাচার্য বদলের প্রতিবাদে চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবারেও অব্যাহত রয়েছে। এদিনও ক্লাস-পরীক্ষাসহ সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে।

রাতে চুয়েট ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে বর্তমান উপাচার্যের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, উপাচার্য পদত্যাগ করে চলে গেলে ভবনের তালা খুলে দেওয়া হবে। আর তা না হলে আগের উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত অবরোধ চলবে।

বিষয়: শিক্ষার্থীআন্দোলনছাত্রদলচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়উপাচার্য
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”